শিরোনাম
◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে সন্তানের মোবাইল আসক্তি কমাবেন

সন্তান পড়তে বসতে চায় না, খেতে চায় না, কথা শোনে না; এই অভিজ্ঞতা প্রায় সব বাবা-মায়েরই হয়। ছোটবেলায় দুষ্টুমি তো সবার মধ্যেই থাকে, সে মিলেনিয়াল হোক বা জেনজি। কিন্তু জেন আলফা প্রজন্মের শিশুদের নিয়ে আজকের বাবা-মায়ের চিন্তা ভিন্ন। এখনকার বাচ্চারা অতিরিক্ত সময় ফোনে কাটায়।

রিল দেখা, গেম খেলা বা কার্টুন দেখা সবই মোবাইলের পর্দায় সীমাবদ্ধ। এই মোবাইলের নেশা তাদের জেদি ও অমনোযোগী করে তুলছে, পাশাপাশি শারীরিক ক্রিয়াকলাপও কমিয়ে দিচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সন্তানকে স্ক্রিনের আসক্তি থেকে দূরে রাখতে কিছু অভ্যাস বদল জরুরি। চলুন, জেনে নিই।

নিজে মোবাইল থেকে দূরে থাকুন

বাচ্চার সঙ্গে কাটানো সময়ে হাতে মোবাইল নেবেন না। গল্প করুন, খেলুন, একসঙ্গে কাজ করুন কিন্তু ফোনের দিকে মন দেবেন না। আপনি যদি নিজে মোবাইল থেকে দূরে থাকেন, সন্তানও আপনার আচরণ অনুসরণ করবে।

ইনডোর গেমে ব্যস্ত রাখুন

খেলাধুলার মধ্যে থাকলে বাচ্চারা মোবাইল ধরতে চায় না। তাই তাদের নানা ধরনের খেলায় যুক্ত রাখুন। সব সময় বাইরে নিয়ে যাওয়া সম্ভব না হলে ঘরেই বোর্ড গেম, পাজল, ব্লক সেট বা আঁকার সরঞ্জাম দিন। গল্পের বই, রং পেন্সিল বা সৃজনশীল কাজেও তাদের আগ্রহী করতে পারেন। এভাবে তারা স্বাভাবিকভাবেই স্ক্রিন ভুলে যাবে।

খাওয়ার সময় মোবাইল নয়

অনেক বাবা-মা সন্তানকে খাওয়ানোর সময় মোবাইল ধরিয়ে দেন, যাতে খেতে বসে থাকে। কিন্তু এই অভ্যাস ক্ষতিকর। এতে খাওয়ার প্রতি মনোযোগ থাকে না, খাবারের স্বাদ বা আগ্রহও কমে যায়। খাওয়ার সময় পরিবার একসঙ্গে গল্প করুন। তাতে খাবারও শেষ হবে, সময়ও আনন্দময় হবে।

ধীরে ধীরে স্ক্রিন টাইম কমান

একেবারে হঠাৎ করে টিভি বা মোবাইল বন্ধ করে দেবেন না। এতে শিশু আরো জেদি হতে পারে। বরং ধীরে ধীরে স্ক্রিন টাইম কমান। নির্দিষ্ট সময় ঠিক করে দিন। কোন সময় কতক্ষণ টিভি বা মোবাইল দেখা যাবে। নিয়মিতভাবে সীমা বজায় রাখলে আসক্তি কমে যাবে এবং স্বাস্থ্যকর রুটিন তৈরি হবে।

সূত্র : এই সময়

  • সর্বশেষ