শিরোনাম
◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক ◈ ঢাকার বাতাসে ফ্লোরাইডসমৃদ্ধ দূষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৪:২২ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদরোগের ঝুঁকির কথা আগাম জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

সাজ্জাদুল ইসলাম: [২] অভাবনীয় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মানবজীবনের নানা সমস্যা সমাধান ও সহজ করতেও এই সর্বশেষ প্রযুক্তির ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক নানা দিকও রয়েছে। তবে চিকিৎসাক্ষেত্রে এআই ব্যবহারে যে নজিরবিহীন কিছু পরিবর্তন আসতে যাচ্ছে, তারই আভাস পাওয়া গেল সর্বশেষ এক গবেষণায়। সূত্র : রয়টার্স

[৩] গবেষণাটি হয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। গবেষণায় দেখা গেছে, কোনো ব্যক্তি ভবিষ্যতে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হবেন কি না, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সেটি আগাম বলে দেওয়া সম্ভব হবে। গবেষকেরা বলছেন, দিন–মাস নয় এ পূর্বাভাস পাওয়া সম্ভব হবে আক্রান্ত হওয়ার ১০ বছর আগেই।

[৪] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারালাম্বোস আন্তোনিয়াদস এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। যুক্তরাজ্যে ৮টি হাসপাতালে ৪০ হাজার মানুষের ওপর এই গবেষণা চালানো হয়েছে। প্রায় তিন বছর ধরে তাদের শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ ও এ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন গবেষকেরা।

[৫]  গবেষকেরা দেখতে পেয়েছেন, যাদের হৃদপিণ্ডের রক্তসঞ্চালক ধমনি সংকুচিত হচ্ছে, তারা গুরুতর হৃদরোগ ও মৃত্যুর বেশি ঝুঁকিতে আছেন। এর তুলনায় দ্বিগুণ মানুষ যাদের হৃদ্পিণ্ডের রক্তসঞ্চালক ধমনি তেমন সংকুচিত হয়নি, তারাও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকিতে আছেন।

[৬] গবেষক দল তাদের গবেষণা কর্মে একটি নতুন এআই টুল ব্যবহার করেছে। এর মাধ্যমে একজন মানুষের হৃদ্পিণ্ডের রক্তসঞ্চালক ধমনি ঘিরে কতটা চর্বি জমেছে বা কত দ্রুত অবস্থার পরিবর্তন হচ্ছে, সেই তথ্য পাওয়া যায়। একই সঙ্গে ধমনি কতটা সংকুচিত হয়েছে বা হচ্ছে, এ সংক্রান্ত ঝুঁকিও পর্যালোচনা করা সম্ভব এ টুলের সাহায্যে।

[৭] ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের (বিএইচএফ) অর্থায়নে করা এই গবেষণায় বলা হচ্ছে, লাখ লাখ মানুষ আছেন, যারা বুকে ব্যথায় ভোগেন। তারা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন কি না, তা জানা যায় না। এ জন্য ঝুঁকি কমানোর চিকিৎসা বা পদক্ষেপ নিতেও পারেন না। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি আগে জানা সম্ভব। এতে হৃদরোগ থেকে বাঁচবে হাজার হাজার প্রাণ।

এসআই/এইচএ

  • সর্বশেষ