শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যা চেষ্টার দায়ে ব্রিটিশ নাগরিক অভিযুক্ত

রানি দ্বিতীয় এলিজাবেথ

জাফর খান: ২০২১ সালের বড়দিনে রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যা চেষ্টার দায়ে ব্রিটিশ নাগরিক যশোবন্ত সিংকে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাজ্য মেট্রোপলিটন পুলিশ তথ্যটি নিশ্চিত করেছে। সিএনএন। 

রাষ্ট্রদোহীতা, অবৈধ আগ্নেয়াস্ত্র বহন’সহ তিনটি অভিযোগ আনা হয়েছে ২১ বছর বয়সী যশোবন্ত সিংয়ের বিরুদ্ধে। শুক্রবার দেশটির ‘ ওল্ড বেইলি কোর্ট; ব্রিটেন মেট্রোপলিটন পুলিশের অভিযোগ আমলে নিয়ে তাকে দোষী সাব্যস্ত করেন।  

পুলিশের অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৫ ডিসেম্বর উইন্ডসর ক্যাসেল’র কছে সকাল ৮টার দিকে মেটাল মাস্ক ও কালো কাপড় পরিহিত অবস্থায় রানিকে হত্যার চেষ্ট করেন। গ্রেপ্তারের আগে ব্রডমুরের একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ভিডিও জবানবন্দিতে যশোবন্ত স্বীকার করেন, তিনি রানিকে হত্যার জন্য প্রস্তত ছিলেন। ইউকে পিএ মিডিয়া।

এর আগে, যশোবন্ত ২০ জনের কাছে এক ভিডিও বার্তা লিখে যান তিনি রানি এলিজাবেথকে হত্যার জন্য যাচ্ছেন। পরে ২০২২ সালের ২ আগষ্ট তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে মার্চর ৩১ তারিখে ‘ওল্ড বেইলি আদালত’ তাকে সাজা প্রদান করেন। 

দেশটির মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা রিচার্ড স্মিথ যশোবন্তের এই পদক্ষেপটিকে একটি ভয়াবহ ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

জানা গেছে, ঘটনার দুইদিন আগে ২৩ ডিসেম্বর অভিযুক্ত যশোবন্ত সিং ঘটনাস্থল পরিদর্শন করেন। পিএ মিডিয়ার তথ্যমতে জানা যায়, এর আগে আসামী  রানি পরিবারের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বিভাগে যোগদানের জন্য আবেদনও করেছিলেন। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ