শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১২:১১ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

আন্দুলু: গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে যেকোনো সময় গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পতনের দিকে যেতে পারে ইসরায়েল। এমনই সতর্কতা উঠে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) একটি গোপন মূল্যায়নে। মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের যুদ্ধ, অর্থনৈতিক চাপ, সামরিক ব্যয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ দেশটিকে ক্রমেই অস্থিতিশীল করে তুলছে।

‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ শিরোনামের ওই মূল্যায়নটি গত আগস্টে সিআইএর রেড সেল প্রস্তুত করে। গোয়েন্দা সংস্থার এই বিশেষ ইউনিট প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে ভবিষ্যৎ ঝুঁকি ও সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে। ড্রপ সাইট নিউজ দুই মার্কিন সূত্রের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করেছে।

সিআইএর মূল্যায়নে বলা হয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে ইসরায়েলে একাধিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক চাপ, সামরিক ব্যয় বৃদ্ধি, দীর্ঘমেয়াদি যুদ্ধ শেষে মানসিকভাবে বিপর্যস্ত সেনাদের ফিরে আসা এবং কট্টর অর্থোডক্স ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ।

দীর্ঘদিন ধরে গাজায় যুদ্ধ এবং লেবানন ও ইরানে সামরিক সংঘাত ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজন আরও গভীর করেছে বলেও মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Advertisement

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার চেষ্টা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সিআইএ। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর রাজনৈতিক অবস্থান ধরে রাখার প্রচেষ্টা দেশটিতে রাজনৈতিক ও সাংবিধানিক উত্তেজনা বাড়াচ্ছে।

মূল্যায়নের সঙ্গে পরিচিত এক মার্কিন সূত্র ড্রপ সাইট নিউজকে বলেছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ ফাটল এমন পর্যায়ে পৌঁছেছে যে একটি ছোট ঘটনা বড় ধরনের অভ্যন্তরীণ সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েল ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি রাজনৈতিক সমর্থন কমে আসাকে দীর্ঘমেয়াদি ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

তবে সিআইএ ওই প্রতিবেদনের বিষয়ে ড্রপ সাইট নিউজের মন্তব্যের অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি। মূল্যায়নে ইসরায়েলের আরব নাগরিকদের পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়নি।

  • সর্বশেষ