শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি জীবিত গলদা চিংড়ি চুরি

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয় ও মিনেসোটা অঙ্গরাজ্যের কস্টকোর বিভিন্ন শাখায় পাঠানোর পথে একটি ট্রাক থেকে প্রায় ৫ কোটি টাকা  (৪ লাখ ডলার) মূল্যের জীবিত গলদা চিংড়ি (লবস্টার) চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

রেক্সিং কোম্পানিজের সিইও ডিলান রেক্সিং জানান, ম্যাসাচুসেটসের টনটন শহর থেকে চালানটি তোলা হলেও তা নির্ধারিত গন্তব্যে পৌঁছায়নি।

শিকাগোলাইভে দেওয়া এক সাক্ষাৎকারে রেক্সিং বলেন, এটি সারা দেশজুড়ে একটি বড় সমস্যা। ফক্স৩২ এই মন্তব্যের কথা জানিয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা সরাসরি ব্যবসার ক্ষতি করে এবং শেষ পর্যন্ত ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দেয়।

Advertisement

এই সম্ভাব্য চুরির ঘটনা চলতি মাসের শুরুতে একই ম্যাসাচুসেটসের ওই স্থাপনা থেকে সামুদ্রিক খাদ্যের একটি চালান চুরির ঘটনার পরপরই ঘটল।

যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (ডিওটি) বিষয়টি সারা দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও পণ্য পরিবহন সংস্থাগুলোর নজরে এনেছে।

দ্য ইন্ডিপেনডেন্টের বরাতে ডিওটি এক স্মারকে জানায়, কার্গো চুরি যুক্তরাষ্ট্রের পরিবহন ব্যবস্থার জন্য ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে, যা প্রতিবছর অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করছে। এসব অপরাধের মধ্যে রয়েছে সুযোগসন্ধানী ‘সরাসরি চুরি’ ট্রাক স্টপ বা বহুমুখী বিতরণকেন্দ্র থেকে ট্রেলার, কনটেইনার ও পণ্য লুট এবং সংগঠিত অপরাধচক্রের পরিচালিত অত্যন্ত সমন্বিত অভিযান।

স্মারকে আরও বলা হয়, উভয় ধরনের অপরাধই বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি ঘটায়, সরবরাহ শৃঙ্খল ব্যাহত করে এবং কিছু ক্ষেত্রে মাদক পাচার, নকল পণ্য উৎপাদন ও মানব পাচারের মতো বৃহত্তর অবৈধ কর্মকাণ্ডে অর্থায়ন করে।

  • সর্বশেষ