শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রের মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক, নিয়ে পালালেন স্কুলের শিক্ষক!

কানাঘুষো চলছিল আগে থেকেই। শেষ পর্যন্ত প্রকাশ্যে এল ঘটনা। স্কুলেরই এক ছাত্রের মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক — এরপর ওই মহিলাকে নিয়ে উধাও হয়েছেন এক শিক্ষক। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সিমলাপাল এলাকায়।

জানা যায়, সিমলাপাল ব্লকের লক্ষণপুর সম্মিলনী বিদ্যামন্দিরের দশম শ্রেণির এক ছাত্রের মায়ের সঙ্গে শিক্ষক বরুণ মণ্ডলের ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’ তৈরি হয়—এমন অভিযোগ উঠেছে। এরপর থেকেই ওই শিক্ষক ও ছাত্রের মা—দু’জনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।

advertisement

ঘটনা প্রকাশ্যে আসতেই থমথমে হয়ে ওঠে স্কুল চত্বর। সোমবার সকালে স্কুলের গেট খুলতেই হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। প্ল্যাকার্ডে লেখা ছিল— “বরুণ স্যার ফিরিয়ে দাও”, “শিক্ষকের অনৈতিকতা মানি না।”

ধীরে ধীরে অন্য শ্রেণির শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সিমলাপাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

advertisement

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশোভন চক্রবর্তী বলেন, “সকালে এসে দেখি শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। অভিযোগ—বরুণ মণ্ডল একজন ছাত্রের মাকে নিয়ে চলে গেছেন। বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”

স্থানীয় সূত্র জানায়, ছাত্রের মায়ের সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠতা নিয়ে আগেই গুঞ্জন ছিল। রবিবার রাত থেকেই তাদের কেউই আর বাড়িতে নেই। এরপর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে।

advertisement

এক শিক্ষার্থীর ভাষায়, “স্যার যদি ছাত্রের মাকেই নিয়ে চলে যান, তবে আমাদের কী শেখাবেন?”

অভিভাবকেরা বলছেন, “এ ধরনের ঘটনা লজ্জাজনক। ব্যবস্থা না নিলে স্কুলের পরিবেশ নষ্ট হবে।”

অভিযুক্ত আইসিটি ইন্সট্রাক্টর বরুণ মণ্ডলের ফোন বন্ধ পাওয়া গেছে। বাড়িতেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

  • সর্বশেষ