শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কর্ণাটকে বাস-ট্রাক সংঘর্ষে ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে ১০ যাত্রীর মৃত্যু

ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় একটি স্লিপার বাস ও ট্রাকের সংঘর্ষে আগুন লেগে কমপক্ষে ১০ জন যাত্রী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে জাতীয় মহাসড়ক–৪৮ (এনএইচ–৪৮)-এ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাওয়ার পথে প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ডিভাইডার টপকে এসে সজোরে ধাক্কা দেয়।

advertisement

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাংকের কাছে আঘাত হানলে ডিজেল ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। কয়েকজন যাত্রী কোনোভাবে আগুন থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা ভেতরেই আটকা পড়েন।

কর্ণাটক পুলিশের ইন্সপেক্টর জেনারেল রাভিকান্ত গৌড়া জানান, বৃহস্পতিবার ভোরে একটি ট্রাক ডিভাইডার টপকে এসে বাসটিকে আঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  ট্রাকটি বাসের জ্বালানি ট্যাংকে আঘাত করায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। 

advertisement

দুর্ঘটনাকবলিত বাসটি সিবার্ড কোচ কোম্পানির ছিল। এতে চালক ও কন্ডাক্টরসহ মোট ৩২ জন আরোহী ছিলেন। সংঘর্ষের পর বাসটি পুরোপুরি আগুনে পুড়ে যায়।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সচিন বলেন, ‘সিবার্ড বাসটি আমাদের গাড়ি ওভারটেক করেছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনার ট্রাক ডিভাইডার টপকে এসে স্লিপার বাসটির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষটি হয় বাসের ডিজেল ট্যাংকের কাছেই।’

advertisement

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে  ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ