শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন

চীনের সামরিক সক্ষমতা ও পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 

প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন তিনটি ‘সাইলো ফিল্ডে’ (সাধারণত কৃষিক্ষেত্রে বা শিল্পে বাল্ক বা প্রচুর পরিমাণে শস্য, খাদ্যদ্রব্য, সিমেন্ট, কয়লা ইত্যাদি সংরক্ষণের জন্য ব্যবহৃত বিশাল কাঠামো বা ট্যাঙ্কগুলোকে বোঝানো হয়) ১০০টিরও বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে।

advertisement

পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী, চীন বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুতগতিতে তার অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে। তবে এ ধরনের প্রতিবেদনকে ‘চীনকে কলঙ্কিত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার অপচেষ্টা’ বলে অভিহিত করেছে বেইজিং। 

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি চীন ও রাশিয়ার সঙ্গে নিরস্ত্রীকরণ বিষয়ে একটি পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন। কিন্তু পেন্টাগনের খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং এ ধরনের উদ্যোগে আগ্রহী বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। 

advertisement

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘অস্ত্র নিয়ন্ত্রণ বা আরও বিস্তৃত আলোচনা নিয়ে বেইজিংয়ের কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না।’

প্রতিবেদনে বিশেষভাবে বলা হয়েছে, চীন মঙ্গোলিয়া সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত সাইলো ফিল্ডগুলোতে ১০০টিরও বেশি সলিড-ফুয়েল ডিএফ-৩১ আইসিবিএম মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন আগে এসব সাইলো ফিল্ডের অস্তিত্বের কথা জানিয়েছিল, তবে সেখানে কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে সে বিষয়ে এবারই প্রথম সংখ্যা উল্লেখ করা হলো। 

advertisement

তবে, এই প্রতিবেদনে নতুন করে মোতায়েন করা ক্ষেপণাস্ত্রগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি। এতে বলা হয়েছে, ২০২৪ সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল প্রায় ৬০০-এর কিছু বেশি, যা আগের বছরগুলোর তুলনায় উৎপাদনের গতি কিছুটা কমার ইঙ্গিত দেয়।

তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনের পারমাণবিক সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দেশটি এক হাজারের বেশি ওয়ারহেডের মালিক হতে পারে।

চীন দাবি করে আসছে, তারা আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করে এবং ‘নো ফার্স্ট ইউজ’ নীতি মেনে চলে।

পেন্টাগনের এই প্রতিবেদনে তাইওয়ান ইস্যুতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, চীন ২০২৭ সালের শেষ নাগাদ তাইওয়ানকে কেন্দ্র করে একটি যুদ্ধে জয়ী হওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ