শিরোনাম
◈ রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি ◈ সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’ ◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব ◈ ‘শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ ◈ ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?’—স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন ◈ বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা ◈ সিঙ্গাপুর-মালয়েশিয়ার উদাহরণ টেনে বেতন বাড়ানোর দাবি প্রতিমন্ত্রী নুরুল হক নুরের (ভিডিও) ◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গায়কের সঙ্গে স্টেজে নাচল রোবট

বিশ্বব্যাপী রোবটের ব্যবহার শুধু বেড়েই চলছে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রোবট ব্যবহার করা হচ্ছে না। এবার চীনে এক কনসার্টে ‘সহশিল্পী’ হিসেবে কয়েকটি রোবটকে বেঁছে নিয়েছেন এক গায়ক। যেটি তার সঙ্গে গানের তালে তালে নেচেছে। রোবটের পাশাপাশি ছিল মানব নৃত্যশিল্পীরাও। তবে সবার নজর ছিল এসব রোবটে।

সংবাদমাধ্যম ফিউচারিজম জানিয়েছে, চীনের চেংডুতে ‘বেস্ট প্লেস ট্যুর’ কনসার্টে রোবট ব্যবহার করা হয়। রোবটগুলোর শরীরে পরানো হয়েছে পোশাক। যা এগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে।

‘ওপেন ফায়ার’ নামে একটি গানের তালে তালে নাচে তারা। মানুষদের পাশপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে রোবট যে ব্যবহার করা যায়, সেটি দেখানো ছিল এ কনসার্টের অন্যতম লক্ষ্য।

পারফরমেন্সের ভিডিওটি এক্স এবং ইনস্টাগ্রামে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি টেসলার মালিক ইলন মাস্কও এটি দেখে মন্তব্য করেছেন— "অসাধারণ"। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি এতো বেশি শেয়ার হয়েছে যে, সবাই এখন চীনের রোবট প্রযুক্তির সাথে আমেরিকার টেসলা 'অপ্টিমাস'-এর তুলনা করছে।

সামাজিকমাধ্যমে একজন লিখেছেন, “নৃত্যশিল্পীদের জায়গা নিয়ে নিলো কৃত্রিম বুদ্ধিমত্তা। রোবটগুলোর নাচ দেখুন!” আরেকজন লিখেছেন, “২০২৬ সালে হয়ত রোবটের ব্যবহার আরও দেখা যাবে।”

তবে কিছু মানুষ আবার মন্তব্য করেছেন, তাদের কাছে মানব নৃত্যশিল্পীদের পারফরমেন্সই বেশি সাবলীল মনে হয়। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়