শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৫:২০ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা বহাল

আন্তর্জা‌তিক ডেস্ক: মার্কিন নিষেধাজ্ঞা এবং ইহুদিবাদী ইসরাইলের কূটনৈতিক চাপ সত্ত্বেও, আন্তর্জাতিক অপরাধ আদালত বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়াওভ গ্যালান্টের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেনি এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে।

২০২৪ সালের নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত "যুদ্ধাপরাধ সংঘটনের" অভিযোগে "প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু" এবং বরখাস্তকৃত যুদ্ধমন্ত্রী "ইয়াওভ গ্যালান্ট"র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

সদস্য রাষ্ট্রের ভূখণ্ডে প্রবেশ করলে তাদের দুজনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার মতো ঐতিহাসিক রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। ওই রায়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইল ব্যাপক প্রচেষ্টা চালিয়েছিল।

 ইসরায়েল সরকারিভাবে প্রতিবাদ, তৎকালীন অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অভিযোগ এবং আন্তর্জাতিক তদবিরের মাধ্যমে রায়টি বাতিল করার চেষ্টা করেছিল। তারপরও আদালত ১৫ ডিসেম্বর তার প্রতিবাদ প্রত্যাখ্যান করে। ---- পার্সটু‌ডে

  • সর্বশেষ