শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪২ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তেজনার মধ্যেই ত্রিপুরায় বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ

বাংলাদেশে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে সরেজমিন পরিদর্শন করেছেন ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর) আসাম রাইফেলস ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিদর্শনে অংশ নেন।

‘সন্ত্রাসী’র গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যু ও ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় সাত রাজ্য নিয়ে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্যের পর এই পরিদর্শন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ত্রিপুরা সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তৎপরতা ও প্রস্তুতির বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

advertisement

শুক্রবার (১৯ ডিসেম্বর) ত্রিপুরার দক্ষিণ জেলার বেলোনিয়া মহকুমায় এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় সীমান্ত এলাকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা হয়। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ এখনো কাঁটাতারের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে ঘেরা হয়নি।

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেলোনিয়ার একটি সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল সীমান্তের গুরুত্বপূর্ণ এই অংশে বাহিনীগুলোর অভিযানমূলক প্রস্তুতি ও সতর্কতার অবস্থা পর্যালোচনা করা।

advertisement

পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সামনের সারিতে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন ও ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও বিএসএফের সদস্যদের বাড়তি সতর্কতা ও পেশাদারিত্বের জন্য প্রশংসা করেন।

পূর্বাঞ্চলীয় কমান্ড থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সেনাসদস্যদের দৃঢ় অঙ্গীকার ও প্রস্তুতিকে স্বীকৃতি দিয়েছেন সেনা কমান্ডার।

advertisement

সূত্র: ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)

  • সর্বশেষ