শিরোনাম
◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৬ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে ঝড়ো বৃষ্টির মধ্যে বুর্জ খলিফায় বজ্রপাতের বিরল দৃশ্য, ভিডিও শেয়ার করলেন ক্রাউন প্রিন্স

বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়েছে। এই দুর্লভ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম।

গতকাল থেকে দুবাইতে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে। বজ্রপাত সেই সময়েই ঘটে বুর্জ খলিফায়। তবে ভবনটি কোনো ক্ষতির মুখে পড়েনি, কারণ এটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে বজ্রপাত প্রতিরোধ করা যায়।

ক্রাউন প্রিন্স ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে দুবাইয়ের বাসিন্দাদের সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেন, সামনের দিনগুলোও বৃষ্টিবহুল হতে পারে এবং বাসিন্দাদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (NCM) জানিয়েছে, লোহিত সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দুবাইতে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এই আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত। ১৬৩ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট। বজ্রপাতের এই দৃশ্য আবহাওয়ার প্রাকৃতিক শক্তি এবং আধুনিক স্থাপত্যের প্রতিরোধক্ষমতার এক চমৎকার উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। তথ্যসূত্র : গালফ নিউজ

  • সর্বশেষ