শিরোনাম
◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি 

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৮ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবসে মোদি–অমিত শাহের উপেক্ষা, বাংলাদেশকে স্মরণ করল ভারতীয় সেনাবাহিনী

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে টানা নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্থাৎ আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। যুদ্ধের শেষ পর্যায়ে এই সংগ্রামে যুক্ত হয় ভারতীয় সেনাবাহিনী। তবে বরাবরই বাংলাদেশের বিজয় দিবসকে তাদের নিজেদের বিজয় বলে দাবি করে আসছে ভারত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে বাংলাদেশকে উপেক্ষা করে এই বিজয়কে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রতিফলন বলে উল্লেখ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে বাংলাদেশকে উপেক্ষা করে এই বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেন।

পোস্টে অমিত শাহ লেখেন, ‘১৯৭১ সালের এই দিনে নিরাপত্তা বাহিনী অদম্য সাহস এবং সুনির্দিষ্ট কৌশলের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে আত্মসমর্পণে বাধ্য করে। এই বিজয় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ঢাল হয়ে, বিশ্বজুড়ে মানবতার সুরক্ষার জন্য একটি আদর্শ উদাহরণ স্থাপন করে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর অতুলনীয় সামরিক ক্ষমতা এবং বীরত্বের প্রতিফলন ঘটায়।’

অন্যদিকে ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে যেসব সাহসী সেনা সদস্য আত্মত্যাগ ও বীরত্ব প্রদর্শন করেছেন, বিজয় দিবসে তাদের স্মরণ করছি। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গৌরবের এক অধ্যায় সৃষ্টি করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবেও কাজ করবে।’

Advertisement

তবে ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে উপেক্ষা করলেও মুক্তিবাহিনী, এ দেশের স্বাধীনতা ও বিজয়ের কথা স্মরণ করেছে ভারতীয় সেনাবাহিনী। এদিন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও ফেসবুকে একটি পোস্টে বিজয় দিবস নিয়ে বার্তা দেয়া হয়।

বার্তায় দেশটির সেনাবাহিনী জানায়, বিজয় দিবস কেবল একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং নির্ণায়ক বিজয়ের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এটি ছিল এমন একটি বিজয় যেখানে মুক্তিবাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল, একসঙ্গে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে স্বাধীনতার দিকে তার নির্ণায়ক পদক্ষেপ দিয়েছিল।

পোস্টে আরও বলা হয়, ‘এই বিজয় ভারতের সামরিক ইতিহাসকে নতুন রূপ দিয়েছে, দক্ষিণ এশিয়ার মানচিত্র পুনর্নির্মাণ করেছে এবং একটি নতুন জাতির জন্ম দিয়েছে, সেটি বাংলাদেশ। এই বিজয় পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা সমগ্র সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া নৃশংস অত্যাচার, নিপীড়ন এবং নিষ্ঠুরতারও অবসান ঘটিয়েছে।’

ভারতীয় সেনাবাহিনী পোস্টে আরও উল্লেখ করে, ‘মাত্র ১৩ দিনের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী অসাধারণ সাহস, অটল সংকল্প এবং ব্যতিক্রমী সামরিক দক্ষতা প্রদর্শন করেছে। এ কারণে ৯৩ হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে, যা বিশ্ব ইতিহাসের বৃহত্তম সামরিক আত্মসমর্পণগুলির মধ্যে একটি।’

এই দিনটি তার বন্ধুদের প্রতি ভারতের আনুগত্যের প্রমাণ এবং তার প্রতিপক্ষদের জন্য একটি স্পষ্ট বার্তা হিসেবে দাঁড়িয়ে আছে উল্লেখ করে ফেসবুক বার্তায় আরও বলা হয়, ‘ভারত যখন ন্যায়ের জন্য জেগে ওঠে, তখন বিজয় অনিবার্য।’ অনুবাদ: চ্যানেল24

 

  • সর্বশেষ