শিরোনাম
◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি 

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের নতুন যুদ্ধ ট্যাঙ্ক ‘টাইপ ৯৯বি’ কি এবার ভারত সীমান্তে নামছে?

চীনের অত্যাধুনিক সামরিক সরঞ্জামের মধ্যে অন্যতম নতুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, ‘টাইপ ৯৯বি’। উচ্চ-উচ্চতা এবং তীব্র ঠান্ডা আবহাওয়ার মতো পরিস্থিতিতে আরও কার্যকরভাবে অভিযান পরিচালনার জন্য উন্নত করা হয়েছে। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই আপগ্রেড হওয়া ট্যাঙ্কটি সম্ভবত ভারত সংলগ্ন হিমালয় সীমান্তে মোতায়েন করা হতে পারে।

এই ট্যাঙ্কটি হলো টাইপ ৯৯ সিরিজের সাঁজোয়া যানের সর্বশেষ মডেল। গত সেপ্টেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের বিশাল বিজয় দিবস সামরিক কুচকাওয়াজে যে সমস্ত সামরিক সরঞ্জাম উন্মোচন করা হয়েছিল, সেগুলোর মধ্যে এই ট্যাঙ্কটিও ছিল।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, আপগ্রেড করা এই মডেলটিতে একাধিক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ট্যাঙ্কটিকে বিভিন্ন ধরনের ভূখণ্ডে এর চালনা ক্ষমতা এবং ইলেকট্রনিক সিস্টেমের পরীক্ষা চালানো হচ্ছে। এছাড়াও এর লাইভ-ফায়ার মহড়াও প্রদর্শিত হয়।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 

  • সর্বশেষ