শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় ১০ গাড়ির সংঘর্ষ, নিহত ৪

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মথুরার দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে সাতটি বাস এবং তিনটি গাড়ির সংঘর্ষে এ হতাতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় একাধিক যানবাহনে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের পর বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

advertisement

সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন এবং বলেছেন যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করা হচ্ছে। এছাড়া অবরুদ্ধ মহাসড়কটি পরিষ্কার করার এবং আটকে পড়া যাত্রীদের সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে এক বড় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে সাতটি বাস এবং তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

advertisement

বলেন, ‘আপনি লক্ষ্য করতে পারছেন, এখানে এখনও কুয়াশা রয়েছে। এই দুর্বল দৃশ্যমানতার কারণেই বাস এবং গাড়ির সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার ফলে গাড়িগুলোতে আগুনও লেগে যায়।’

এছাড়া আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরইমধ্যে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে বলেও জানান তিনি। 

advertisement

মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে এই সংঘর্ষের আগের দিন  সোমবার ভোরে ঘন কুয়াশার ফলে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে প্রায় ২০টি গাড়ির মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়।

ভোর ৫:০০ টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত এবং আনুমানিক ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হন। 

সূত্র: সময়

  • সর্বশেষ