শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৩ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালি হাতেই বন্দুকধারীকে কাবু করে বহু মানুষের জীবন বাঁচালেন পথচারী

অস্ট্রেলিয়ার বন্ডি বিচে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত ও দুই পুলিশ সদস্যসহ ২৯ জন আহত হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় এক সাহসী পথচারীর বীরত্বগাথা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গোলাগুলি শুরুর পর নিরস্ত্র এক পথচারী একটি পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে ছিলেন। এরপর তিনি পেছন দিক থেকে বন্দুকধারীর দিকে দৌড়ে যান। তার গলা চেপে ধরে বন্দুকটি ছিনিয়ে নেন। বন্দুকধারী মাটিতে পড়ে গেলে ওই সাহসী ব্যক্তি তার দিকেই বন্দুক তাক করে রাখেন।

তার এই সাহসিকতায় অনেকগুলো প্রাণ বেঁচে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে এই পথচারীর নাম-পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বন্ডি বিচে হতাহতের ঘটনা ‘মর্মান্তিক ও গভীরভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন  অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এনএসডব্লিউ (নিউ সাউথ ওয়েলস) পুলিশের সঙ্গে কাজ করছি এবং আরও তথ্য নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেব। (নাগরিকদের) জীবন রক্ষার জন্য পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন।’

Advertisement

গোলাগুলির ঘটনার পর অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার এবং এনএসডব্লিউ–এর প্রিমিয়ারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন অ্যালবানেস।

এদিকে অস্ট্রেলিয়ায় এমন গোলাগুলির ঘটনা অত্যন্ত বিরল উল্লেখ করে সাংবাদিক ড্যানিয়েল রবার্টসন আল জাজিরাকে বলেছেন, এই হামলা অস্ট্রেলিয়ায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

আরও পড়ুন: পাউডার ব্যবহারে দুই নারীর ক্যানসার, জনসনকে ৪ কোটি ডলার জরিমানা

১৯৯৬ সালে পোর্ট আর্থার গণহত্যার পর অস্ট্রেলিয়া অস্ত্রের অবাধ বিস্তার রোধে কঠোর আইন প্রণয়ন করে। এরপর থেকে দেশটিতে তেমন বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি বললেই চলে।

রবার্টসন আরও জানান, বন্ডি বিচের আশপাশের রাস্তাগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা পায়ে হেঁটে টহল দিচ্ছেন এবং সাধারণ মানুষকে এলাকাটি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ