শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান

ডেইলি মেইল: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জরুরি অবতরণ করতে গিয়ে হাইওয়েতে চলমান একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে ছোট একটি বিমান। সোমবার রাতে বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিলে ফ্লোরিডা হাইওয়েতে জরুরি অবতরণের চেষ্টা করে। এ ঘটনায় গাড়ির চালক সামান্য আহত হলেও অক্ষত আছেন বিমানের চালক ও যাত্রী।

জানা গেছে, ছোট বিমানটিতে পাইলট ও এক আরোহী ছিলেন।

উড্ডয়নের পর পাইলট কন্ট্রোল রুমে জানান বিমানের ইঞ্জিনে সমস্যা হয়েছে। এসময় তিনি ফ্লোরিডার ব্যস্ততম মহাসড়কে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে বিমানটি একটি চলমান গাড়ির ওপর আছড়ে পরে। এসময় বিমানের ধ্বংসাবশেষ পুরো মহাসড়কে ছড়িয়ে পড়ে।
 
বিমানটি যে গাড়ির ওপর আছড়ে পড়ে সেটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। এসময় গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয় এবং পুলিশ জানিয়েছে তার শরীরে সামান্য আঘাত লেগেছে। বিমানের দুই আরোহী সম্পূর্ণ অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

তবে ঠিক কী কারণে বিমানটি সড়কের মাঝে আছড়ে পড়েছে তা জানা যায়নি। তবে ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল জানিয়েছে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে অনুসন্ধান করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

  • সর্বশেষ