শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল

ইউরোপে অভিবাসন নীতি কঠোর করতে নতুন প্রস্তাবের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো। নতুন এ প্রস্তাবের উল্লেখযোগ্য দিক হলো- অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ‘রিটার্ন হাব’ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত।

সোমবার (৮ ডিসেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠক করেন ইইউয়ের ২৭ দেশের প্রতিনিধিরা।

অভিবাসীদের ইউরোপে প্রবেশ ও ফেরত পাঠানোর নিয়ম আরও নিয়ন্ত্রিত করতে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

নতুন প্রস্তাবে যা থাকছে

advertisement

ইইউয়ের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপন: যাদের আশ্রয় আবেদন বাতিল হয়েছে তাদের এসব কেন্দ্রে পাঠানো হবে।

কঠোর শাস্তি: ইউরোপ ছাড়তে অস্বীকৃতি জানালে অভিবাসীদের দীর্ঘ সময় জেলে আটক রাখা যাবে।

তৃতীয় দেশে ফেরত পাঠানো: নিজ দেশ নয় বরং ইইউ যে দেশগুলোকে ‘নিরাপদ’ বলে মনে করে সেখানে অভিবাসীদের পাঠানো যাবে। নতুন আইন অনুযায়ী, কমপক্ষে ৩০ হাজার আশ্রয়প্রার্থী ইউরোপের বিভিন্ন দেশে বণ্টন করতে হবে। দেশগুলো চাইলে শরণার্থী নেওয়ার পরিবর্তে প্রতি ব্যক্তির জন্য ২০ হাজার ইউরো সহায়তা দিতে পারবে।

২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে প্রবেশকারীর সংখ্যা ২০২৪ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কমলেও অভিবাসন ইস্যুতে রাজনৈতিক চাপ কমেনি।

এমন প্রস্তাবের পর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের মানবাধিকার সংগঠনগুলো। এনজিও ও মানবাধিকারকর্মীরা বলছেন, এসব নীতি আরও বেশি মানুষকে বিপদে ফেলবে।

 

  • সর্বশেষ