শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৯ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ১২:০২ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৭৯ বছ‌রের এক ব্রিটিশ নাগ‌রিক পুত্র সন্তান পাওয়ার আশায় বীর্য জমিয়েছেন

আন্তর্জা‌তিক ডেস্ক :  ব্রিটিশ অভিজাত স্যার বেঞ্জামিন স্লেড আবারও নতুন সঙ্গীর খোঁজে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়েছেন। ৭৯ বছর বয়সী এই ব্যারোনেট বহু বছর ধরে এমন এক তরুণী স্ত্রী খুঁজছেন, যিনি তার পরিবারের বংশধারা বজায় রাখতে সক্ষম এবং একটি পুত্রসন্তানের জন্ম দিতে পারেন। 

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্লেড এ জন্য বছরে ৫০ হাজার পাউন্ড বেতন, থাকার ব্যবস্থা এবং খাবার দেবেন বলে ঘোষণা করেছেন। --- আজকাল

স্যার বেঞ্জামিন স্লেড মাউনসেল হাউসের সপ্তম ব্যারোনেট এবং তার ১,৩০০ একর জমির বিশাল এস্টেট রয়েছে। তিনি জানিয়েছেন, সম্ভাব্য জীবনসঙ্গীর বয়স তার চেয়ে অন্তত ৩০ থেকে ৪০ বছর কম হওয়া উচিত। তিনি মজা করে বলেন, উপযুক্ত নারী হলে তার নিজের একটি মেয়ে থাকলেও সমস্যা নেই। তবে শর্তও কম নয়—বিচারবিদ্যার পটভূমি থাকা বা হেলিকপ্টার চালানোর লাইসেন্স থাকলে বাড়তি সুবিধা মিলবে। 

আবার স্করপিও রাশির মহিলা, ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার পাঠক, কিংবা এমন কোনও দেশের মানুষ—যার নাম ‘I’ দিয়ে শুরু বা যার জাতীয় পতাকায় সবুজ রং রয়েছে—তাদের আবেদন না করাই ভালো বলে তিনি মন্তব্য করেছেন।

Advertisement

অর্থনৈতিকভাবে বিত্তবান কাউকে তিনি বেশি পছন্দ করবেন বলে জানিয়েছেন। তার তালিকায় স্পষ্ট লেখা রয়েছে—“ব্যক্তিগত কিছু পুঁজি থাকলে ভালো। আর বড় সম্পদ থাকলে আরও ভালো!
যদিও সম্পদের পরিমাণ বিপুল, স্লেড বর্তমানে আর্থিক সংকটে রয়েছেন এবং পরিবারের বহু প্রজন্ম ধরে থাকা এস্টেট একটি বিলাসবহুল হোটেল গ্রুপের কাছে বিক্রি করার বিষয়ে আলোচনা চলছে। কোভিড-১৯ মহামারির সময় বিবাহ অনুষ্ঠান ভাড়া ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তার আয় মারাত্মকভাবে কমে গেছে।

বংশধারা ধরে রাখতে তিনি নিজের শুক্রাণু ফ্রিজারে সংরক্ষণ করে রেখেছেন, যা নাকি নয় মাসের প্রয়োজন মেটাতে সক্ষম। ২০০৮ সাল থেকেই তার এই ‘উত্তরাধিকারী সন্ধানের’ প্রচেষ্টা সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্র ছিল। সেই সময় তিনি বলেছিলেন—“নতুন গাড়ি চাইলে নতুনটাই নাও, পুরন মরচেধরা গাড়ি নয়।

২০২১ সালে তিনি মার্কিন কবি সাহারা সানডে স্পেনের সঙ্গে আইভিএফের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন। তবে নির্ধারিত দুটি বিয়ের পরিকল্পনা তিনি শেষ পর্যন্ত বাতিল করেন এবং বর্তমানে সেই সন্তানের সঙ্গেও তার যোগাযোগ নেই বলে জানা যায়।

এর আগে ১৯৯১ সালে তিনি তাঁর প্রথম স্ত্রী পলিন মাইবার্গকে ডিভোর্স  দেন। কারণ হিসেবে তিনি দাবি করেছিলেন—মাইবার্গের বাড়িতে থাকা ১৭টি বিড়ালের সঙ্গে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। সংসারে কোনও সন্তান হয়নি।

প্রচেষ্টা, বিজ্ঞাপন, সাক্ষাৎকার—সব মিলিয়ে প্রায় তিন দশক পেরিয়ে গেলেও স্যার বেঞ্জামিন স্লেড এখনও দৃঢ়ভাবে আশা করছেন যে কোনও এক তরুণীই তার বংশকে এগিয়ে নিয়ে যাবে।

  • সর্বশেষ