শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৩২ রাত
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনসংখ্যা বাড়াতে কনডমে ১৩% ভ্যাট, চীনের সিদ্ধান্তে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

টানা জনসংখ্যা হ্রাস সামাল দিতে চীন এবার কনডমের ওপর নতুনভাবে ১৩ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এ নীতি কার্যকর হবে বলে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ, নিউজউইক এবং শেনজেন ডেইলিসহ একাধিক সূত্র জানিয়েছে।

১৯৯৩ সাল থেকে কনডম, জন্মনিয়ন্ত্রণ বড়ি ও অন্যান্য গর্ভনিরোধক করমুক্ত ছিল। এক-সন্তান নীতির সময় জন্মনিয়ন্ত্রণ বাড়ানোর কৌশল হিসেবে এই কর ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু জনসংখ্যা কমে যাওয়ার ধারাকে উল্টো দিকে ঘোরাতে এবার সেই করমুক্ত সুবিধা প্রত্যাহার করছে বেইজিং।

২০১৬ সালে এক-সন্তান নীতি বাতিলের পর চীনে জন্মহার কিছুটা বাড়লেও তা টেকসই হয়নি। ওই বছর ১৮.৮ মিলিয়ন শিশুর জন্ম হলেও ২০২৪ সালে সংখ্যা কমে দাঁড়ায় মাত্র ৯.৫৪ মিলিয়নে। গত তিন বছর ধরে দেশের মোট জনসংখ্যাও কমছে, যা বিশেষজ্ঞদের মতে ভবিষ্যৎ অর্থনীতি ও শ্রমবাজারের জন্য বড় সতর্কবার্তা।

ইউয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, একটি সন্তানকে ১৮ বছর পর্যন্ত লালন-পালনে খরচ হয় প্রায় ৫ লাখ ৩৮ হাজার ইউয়ান- যা অনেক তরুণের কাছে সামলানো কঠিন হয়ে পড়েছে। ফলে সন্তান নেওয়ার আগ্রহ দ্রুত কমছে।

শেনজেন ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, কর আরোপের সঙ্গে বিক্রেতাদের ভ্যাট চালান দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি জন্মহার বাড়াতে সরকার আনছে নানা প্রণোদনা-

১. অভিভাবকদের আর্থিক সহায়তা।

২. উন্নত শিশুসেবা।

৩. দীর্ঘ মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি।

৪. শিশুসেবা ও প্রবীণসেবায় কর ছাড়।

৫. বিবাহ-সম্পর্কিত সেবায় বিশেষ সুবিধা।

তবে জনসংখ্যাবিদ হে ইয়াফুর মতে, এসব পদক্ষেপে দ্রুত ফল মিলবে না। কিন্তু সন্তানধারণে উৎসাহ ও গর্ভপাত কমানোর জন্য সমাজে সহায়ক পরিবেশ তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে এটি গুরুত্বপূর্ণ।

একসময় যেখানে চীনে দম্পতিদের এক সন্তান নিতেই বাধ্য করা হতো, এখন সেখানে কনডমের দাম বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে জনসংখ্যা সংকট মোকাবেলার কৌশল হিসেবে।

এদিকে কনডমের ওপর বাড়তি ভ্যাট ঘোষণার পর চীনা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গেছে। অনেকেই সতর্ক করেছেন, এতে যৌনবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি এটি জন্মহার বাড়াতে কতটা কার্যকর হবে, তা নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়