শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আ‌মে‌রিকার হুমকিতে আমরা ভীত নই, তা‌দের মোকা‌বিলা কর‌তে প্রস্তুত আমরা :  ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

এল আর বাদল : ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জোর দিয়ে বলেছেন, মার্কিন চাপ সত্ত্বেও ভেনেজুয়েলার জনগণ আত্মবিশ্বাসের সাথে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং কোনও হুমকিকে ভয় পায় না।

আল মায়াদিন জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভেনেজুয়েলার ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির মহাসচিব দিওসদাদো ক্যাবেলো মোনাগাস রাজ্যে বলিভারিয়ান সম্প্রদায়ের নেতাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। ওই বক্তৃতায় তিনি বলেছেন, বলিভারিয়ান বিপ্লব "নিরস্ত্র সংগ্রামের" পরিস্থিতিতে অব্যাহত রয়েছে। এটা এমন এক সংগ্রাম যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ এবং হুমকি উপেক্ষা করে জীবন বাজি রেখে প্রতিদিন সংঘর্ষ করে এগুতে হচ্ছে। ---- পার্সটু‌ডে

ভেনিজুয়েলার উপকূলে বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা এবং আমেরিকার যুদ্ধবিমানের তীব্র উড্ডয়নের কথা উল্লেখ করে তিনি এইসব পদক্ষেপকে জনগণের মধ্যে ভয় জাগানো, ত্রাস সৃষ্টির প্রচেষ্টা বলে মনে করেন। তিনি জোর দিয়ে বলেন: "তারা আমাদের চেনে না... আমরা কোনও কিছুতেই ভীত নই।" 

ক্যাবেলো ভেনেজুয়েলায় যা ঘটছে তা "জনগণের জন্য একটি প্রকৃত বিজয়" বলে অভিহিত করেছেন। এই প্রেক্ষাপটে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা করেছেন: জনগণ তাদের ভূমি এবং মর্যাদা রক্ষা করতে প্রস্তুত। তিনি আরও বলেন: ক্যারাকাস ২ লাখেরও বেশি পেশাদার সামরিক কর্মী নিয়ে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে প্রস্তুত।J

  • সর্বশেষ