শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৮ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সংসদে গাধা ঢোকার ভিডিও ভাইরাল!

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে পাকিস্তানের জাতীয় সংসদের ভেতরে হঠাৎ একটি গাধা ঢুকে পড়তে দেখা যায়। ভিডিওতে টেবিল-চেয়ার ভেঙে পড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, আর আইনপ্রণেতারা আতঙ্কে উঠে দাঁড়াচ্ছেন—এমন দৃশ্যই দেখা গেছে ভাইরাল সেই ক্লিপে।

টেবিলের ওপর থাকা ফাইলপত্র ছিটকে পড়ে মেঝেজুড়ে ছড়িয়ে যায়। কেউ সিট থেকে লাফিয়ে উঠে পড়ে যাচ্ছেন, আবার কেউ পরিস্থিতি দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছেন। ভিডিওটি প্রকাশের পরই অনেকে দাবি করেন, ঘটনাটি পাকিস্তানের পার্লামেন্টেই ঘটেছে।

এক্স প্ল্যাটফর্মে ‘রাশিয়ানিউজ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। দ্রুতই এটি লাখো ভিউ পায় এবং নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

তবে তদন্তে জানা গেছে, ঘটনাটি বাস্তব নয়। পাকিস্তানের সংসদ কর্তৃপক্ষ এমন কোনো ঘটনার উল্লেখ করেনি। ভিডিওটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলেও বোঝা যায়, দৃশ্যটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।

advertisement

ভিডিওটির সত্যতা যাচাই না করেই অনেক ব্যবহারকারী তা শেয়ার ও মন্তব্য করেছেন। পরে এআই-জেনারেটেড বলে নিশ্চিত হওয়ায় অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন।

একজন নেটিজেন লিখেছেন, এখন এআই এতটাই উন্নত হয়ে গেছে যে সত্য-মিথ্যা আলাদা করা কঠিন হয়ে পড়ছে। এই ধরনের ভুয়া ভিডিও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং ক্ষতির কারণও হতে পারে।

ঘটনাটি নিয়ে বিতর্ক থেমে নেই, বরং তা এআই-নির্ভর বিভ্রান্তিকর কনটেন্টের ঝুঁকি আবারও সামনে এনে দিয়েছে।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ