শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকসংকট মেটাতে লোক নিবে জাপান, প্রাধান্য পাচ্ছে বাংলাদেশ

শ্রমিকসংকটের কারণে জাপানের শিল্প খাতে অচলাবস্থা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় একটি জাপানি লজিস্টিকস কনসালটিং সংস্থা বিদেশি ট্রাকচালক নিয়োগ ও নিযুক্তিতে পরিবহন কোম্পানিগুলোকে সহায়তার পরিকল্পনা করেছে। আর এই পরিকল্পনায় জাপানিরা বাংলাদেশকে প্রাধান্য দেবে।

জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফুনাই সোকেন লজিস্টিকস নামের কোম্পানিটি এ বছরই বাংলাদেশে তিনটি নিয়োগ ক্যাম্পেইন চালাবে। এ ছাড়া, একটি স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানের নিজস্ব অবকাঠামোতে জাপানি রাস্তার চিহ্নের আদলে একটি নকল ড্রাইভিং কোর্ট স্থাপন করবে, যা নতুন কর্মীদের জাপানে আসার আগে প্রশিক্ষণে সহায়তা করবে। সংস্থাটির লক্ষ্য আপাতত ৯০ জন কর্মী নিয়োগ দেওয়া।

জাপানি কোম্পানিটি বাংলাদেশে স্থানীয় সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেওয়া এবং নিয়োগ প্রক্রিয়াকে সহজ করার জন্য প্রার্থীদের প্রাথমিক বাছাই করার কাজটি সম্পন্ন করবে। এরপর জাপান থেকে নিয়োগকর্তারা আসবেন সাক্ষাৎকার নিতে।

সাক্ষাৎকার এবং ভিসা পাওয়ার পরও সহায়তা অব্যাহত থাকবে। ফুনাই সোকেন লজিস্টিকস জাপানি কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নতুন কর্মীদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া এবং স্থানীয় সরকারি কাগজপত্র তৈরিতে সাহায্য করবে। এ ছাড়া, তারা ভাষা প্রশিক্ষণ এবং জাপানে জীবনযাত্রার ওপর পরিচিতিমূলক ক্লাস নেবে। পাশাপাশি বিভিন্ন ভাষায় কাজের ম্যানুয়াল তৈরি করবে।

Advertisement

কোম্পানিটি বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং নেপালসহ এশিয়ার অন্যান্য অংশে এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা করেছে এবং বছরে প্রায় ২০০ জন চালক নিয়োগের লক্ষ্য নিয়েছে।বাংলাদেশি পোশাক

উল্লেখ্য, ২০২৪ সালের একটি আইনে চালকদের অতিরিক্ত কাজের সময়সীমা সীমিত করার পর জাপানে চালকের সংখ্যা বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এনএক্স লজিস্টিকস রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড কনসালটিংয়ের এক প্রাক্কলন অনুসারে, বিশেষ ব্যবস্থা ছাড়া ২০৩০ অর্থবছরে জাপানে বাণিজ্যিক ট্রাক পরিচালনার সক্ষমতা চাহিদার তুলনায় ৩৪ শতাংশ কম হবে।

এদিকে, নতুন করে বিনা খরচে জাপানে আরও কর্মী পাঠাতে দেশটির বেসরকারি একটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে সরকার। গত ১০ এপ্রিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারকে সই হয়। এতে বলা হয়, বাংলাদেশি কর্মীরা বিনা মূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষিত কর্মীরা বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন। জাপানে বেশি হারে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হবে।

কেয়ারগিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, কার পেইন্টিং, ওয়েল্ডিং ও অটোমোবাইল মেকানিক খাতে প্রশিক্ষণের সুযোগ পাবেন কর্মীরা। চুক্তি শেষে জাপান থেকে ফিরে আসা কর্মীরা দেশীয় শিল্প খাতে তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগ করতে পারবেন।

এর আগে ২০১৭ সালে ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইএম) জাপানের সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় সরকারিভাবে বর্তমানে দক্ষ শ্রমিক পাঠানো হচ্ছে দেশটিতে। দেশের বিভিন্ন জেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে জাপানি ভাষার প্রশিক্ষণ দিচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

  • সর্বশেষ