শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৯ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের মৃত্যু

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি নাইটক্লাবে গতকাল শনিবার আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ও অন্য কর্মকর্তারা আজ রোববার ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আরপোরা এলাকার একটি ক্লাবে গতকাল মধ্যরাতে আগুন লাগে। এ ঘটনায় বেশ কয়েকজন পর্যটকও নিহত হয়েছেন।

advertisement

প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জনের প্রাণহানি ঘটেছে।’

প্রমোদ সাওয়ান্ত আরও লিখেছেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যাঁরা দায়ী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

advertisement

প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, দগ্ধ হয়ে তিনজন এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তিদের বেশির ভাগ ওই ক্লাবের কর্মচারী ছিলেন বলে মনে করা হচ্ছে।

advertisement

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ