শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৪২ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রোন হামলার প্রতিশোধ: ইউক্রেনে সামরিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন চেচেন নেতা কাদিরভ

রাশিয়ার স্বায়ত্তশাসিত চেচেনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনিতে ড্রোন হামলার পর ইউক্রেনকে সতর্ক করে দিয়েছেন অঞ্চলের প্রধান রমজান কাদিরভ।

চেচেন নেতা টেলিগ্রামে বলেছেন, গ্রোজনির একটি বহুতল ভবনে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হবে।

তিনি বলেন, 'শনিবার থেকে শুরু করে আগামী সপ্তাহজুড়ে, ইউক্রেনীয় নব্য-নাৎসিরা আমাদের কঠোর প্রতিক্রিয়া অনুভব করবে। তাদের হামলার বিপরীতে, আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে কাপুরুষোচিতভাবে গুলি চালাবো না। আমাদের আক্রমণগুলো ইউক্রেনীয় নব্য-নাৎসিদের সামরিক এবং সন্ত্রাসী অবকাঠামোর লক্ষ্যবস্তুতে হবে।'

তার ভাষায়, গ্রোজনির শহরতলিতে বহুতল ভবনের ওপর আক্রমণ কৌশলগত দৃষ্টিকোণ থেকে 'একেবারেই অর্থহীন'।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্রের গ্রোজনি সিটি কম্পাউন্ডে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালায় ইউক্রেনী। এর ফলে ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ