শিরোনাম
◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তনের শিকার আরব অঞ্চল, বৈশ্বিক গড়ের দ্বিগুণ হারে বাড়ছে তাপমাত্রা

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, আরব অঞ্চল ২০২৪ সালে রেকর্ডতম উষ্ণতম বছরের মুখোমুখি হয়েছিল। অঞ্চলটিতে বৈশ্বিক গড়ের দ্বিগুণ হারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। চরম আবহাওয়ার কারণে ব্যাঘাত ঘটছে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডব্লিউএমও'র মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, '২০২৪ সাল আরব অঞ্চলের জন্য রেকর্ডের মধ্যে সবচেয়ে উষ্ণ বছর ছিল - দীর্ঘমেয়াদী প্রবণতার ধারাবাহিকতা। তাপমাত্রা বিশ্বব্যাপী গড়ের দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে।'

তিনি বলেন, 'মানব স্বাস্থ্য, বাস্তুতন্ত্র এবং অর্থনীতি ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারে না - এটি সামলানো খুব বেশি কষ্ট।'

আরব অঞ্চলের জলবায়ু পরিস্থিতির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দশকগুলোতে উষ্ণায়নের হার ত্বরান্বিত হয়েছে। এর ফলে দীর্ঘ ও তীব্র তাপপ্রবাহ, তীব্র খরা ও ধ্বংসাত্মক বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে।

২০২৪ সালে আরব অঞ্চলের গড় তাপমাত্রা ১৯৯১-২০২০ সালের গড় তাপমাত্রার চেয়ে ১.০৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। একই বছর বেশ কয়েকটি দেশে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছয়টি ব্যর্থ বর্ষা মৌসুমের পর পশ্চিম উত্তর আফ্রিকাজুড়ে খরা আরও গভীর হয়েছে। সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতসহ শুষ্ক অঞ্চলগুলোতে চরম বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে আরব অঞ্চলে প্রায় ৩৮ লাখ মানুষ চরম আবহাওয়াজনিত ঘটনায় ক্ষতিগ্রস্ত হন। মূলত তাপপ্রবাহ এবং বন্যার কারণে ৩০০ জনেরও বেশি মানুষ মারা যায়।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়