শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সীমান্তে পুরনো বেড়া সরিয়ে নতুন ডিজাইনের কাঁটাতারের পরিকল্পনা ভারতের

বাংলাদেশ সীমান্তে নতুন ডিজাইনের কাঁটাতারের বেড়া স্থাপনের ব্যাপারে ভাবছে ভারত। রোববার (৩০ নভেম্বর) দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) অলোক কুমার চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের সঙ্গে ভারতের ৪ হাজা ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এরমধ্যে ত্রিপুরা অংশে আছে ৮৫৬ কিলোমিটার সীমান্ত।

advertisement

বার্তাসংস্থা পিটিআইকে বিএসএফের এ কর্মকর্তা বলেছেন, “বাংলাদেশ-ভারত সীমান্তের বেশিরভাগ অংশের কাঁটাতারের বেড়াগুলোর মেয়াদ পেরিয়ে গেছে। ত্রিপুরায় অতিবৃষ্টি আন্তর্জাতিক সীমান্তের বেড়াকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা পুরোনো বেড়া সরিয়ে নতুন বেড়া স্থাপনের প্রক্রিয়ায় আছি।”

বিষয়টি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে বিবেচনা করছে জানিয়ে তিনি বলেছেন, “আমরা আশাবাদী, সীমান্ত ব্যবস্থা জোরদারে নতুন ডিজাইনের বেড়া নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।”

advertisement

এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে পরিস্থিতি ‘স্বাভাবিক’ আছে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ ও ভারতীয় সীমান্তবাহিনীর মধ্যে সম্পর্ক বেশ সৌহার্য্যপূর্ণ এবং সহযোগিতামূলক রয়েছে বলেও জানান অলোক কুমার চক্রবর্তী।

ভারতের মোট পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার মোট দৈর্ঘ্য ৪০৯৬ কিলোমিটার। এই পাঁচটি রাজ্য হলো—পশ্চিমবঙ্গ, যা ২ হাজার ২১৭ কি.মি সীমান্ত নিয়ে সবচেয়ে বেশি অংশ জুড়ে রয়েছে। এরপর রয়েছে ত্রিপুরা (৮৫৬ কিমি), মেঘালয় (৪৪৩ কিমি), মিজোরাম (৩১৮ কিমি), এবং সবশেষে আসাম (২৬২ কিমি)।

advertisement

সূত্র: এএনআই, ঢাকা পোস্ট

  • সর্বশেষ