শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো বাতিল করতে রাষ্ট্রপতি আইজ্যাক হারজগের কাছে ‘পূর্ণ ক্ষমা’ চাওয়ায় দেশজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। রোববার রাতে তেল আবিবে রাষ্ট্রপতির বাসভবনের সামনে হাজারো মানুষ জড়ো হয়ে এই আবেদনের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা ‘ক্ষমা বেনানা রিপাবলিক’ স্লোগানধ্বনি তুলে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেন। একজন বিক্ষোভকারী কয়েদি সাজে ও কলার স্তূপ সামনে রেখে নেতানিয়াহুর পদক্ষেপকে ব্যঙ্গাত্মকভাবে চিত্রিত করেন। বিক্ষোভে অংশ নেন বিরোধী দলীয় এমপি নামা লাজিমি এবং দীর্ঘদিনের সরকারবিরোধী আন্দোলনের অন্যতম মুখ শিকমা ব্রেসলারও।

advertisement

শিকমা ব্রেসলার বলেন, “তিনি কোনো দায় স্বীকার না করেই বিচার বন্ধ করতে চাইছেন। দেশকে যেভাবে তিনি বিভক্ত করেছেন তার মূল্যও তিনি দিতে চান না। ইসরায়েলের ভবিষ্যৎ এখন সত্যিই ঝুঁকিতে।”

৭৬ বছর বয়সী নেতানিয়াহু রাষ্ট্রপতির কাছে যে ক্ষমা আবেদন পাঠিয়েছেন, তাতে কোনো দোষ স্বীকার বা অনুশোচনা প্রকাশ নেই। বরং এক সংক্ষিপ্ত ভিডিওবার্তায় তিনি বলেন, “জাতীয় স্বার্থে এই বিচার এখনই থামানো প্রয়োজন। বিচার চালিয়ে গেলে দেশ আরও বিভাজিত হচ্ছে।”

advertisement

রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো ১১১ পৃষ্ঠার আবেদনে তাঁর আইনজীবীরা দাবি করেছেন—বিচার চললে শেষ পর্যন্ত তিনি নির্দোষই প্রমাণিত হতেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে গত পাঁচ বছর ধরে তিনটি আলাদা মামলায় বিচার চলছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—

advertisement

* বিলিয়নেয়ারদের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি মূল্যের বিলাসবহুল উপহার গ্রহণ,
* বিনিময়ে রাজনৈতিক সুবিধা দেওয়া,
* সংবাদমাধ্যমে ইতিবাচক প্রচারের জন্য অনৈতিক সুবিধা প্রদান,
* এবং বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগ।

রাষ্ট্রপতির কাছে তাঁর এই ক্ষমা আবেদন প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে, যা এখন তেল আবিবের রাস্তায় প্রতিদিনের বিক্ষোভে রূপ নিয়েছে।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ