শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৩:০১ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ইস্যুতে নির্বাচন পর্যন্ত অপেক্ষার বার্তা ভারতীয় নৌবাহিনী প্রধানের

বাংলাদেশে এখনো নির্বাচন হয়নি, তাই প্রতিবেশী দেশ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না বলে মনে করেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কুমার ত্রিপাঠি। তিনি বলেছেন, বাংলাদেশকে এখনও তিনি ‘বন্ধু দেশ’ হিসেবেই দেখেন। প্রতিবেশী দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন ভারতের অন্যতম শীর্ষ এই সামরিক কর্মকর্তা। খবর পিটিআই-র।

চব্বিশের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ক্ষমতায় আসে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং তার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অসহযোগিতার ফলে দেশটির সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও তিক্ত হয়েছে বাংলাদেশের।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে। তবে ভারত এখনো সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানায়নি।

রোববার (৩০ নভেম্বর) নেভি ফাউন্ডেশন পুনে চ্যাপ্টার আয়োজিত অ্যাডমিরাল জে জি নাডকার্নি স্মারক বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ভারতের নৌবাহিনী প্রধানকে। এসময় এক প্রশ্নের জবাবে নৌবাহিনী প্রধান বলেন, ‘(বাংলাদেশ ইস্যুতে) আমাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশে এখনো নির্বাচন হয়নি, তাই এই মুহূর্তে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনো তাদের সদস্যদের এখানে প্রশিক্ষণ দিচ্ছি। আজ (রোববার) সকালে এনডিএ থেকে পাস করা এক বাংলাদেশি অফিসার ক্যাডেটের সঙ্গে দেখা করেছি। দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম বিদেশ সফর বাংলাদেশেই করার পরিকল্পনা ছিল। আরও মর্যাদাপূর্ণ একটি রাজধানীতে যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু আমি না বলি। বলেছি — আমাদের প্রথম অংশীদার বাংলাদেশ। সেখানে যে আন্তরিকতা, আতিথেয়তা এবং ভারতের অবদানের প্রতি যে গভীর কৃতজ্ঞতা দেখেছি, তা ছিল অসাধারণ।’ অনুবাদ: চ্যানেল24

 

  • সর্বশেষ