শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় গভীর রাতে তরুণীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে শ্লীলতাহানি, এরপর যা ঘটল

ভারতের কলকাতায় গভীর রাতে ২৪ বছর বয়সী এক তরুণীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। ঘটনাটিতে আরও দু’জন জড়িত থাকলেও তারা এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে তল্লাশি জোরদার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে। তরুণী অভিযোগ করেছেন, প্রগতি ময়দান এলাকা থেকে তাকে তিনজন যুবক একটি গাড়িতে জোর করে তুলে নেয়। গাড়ির ভেতর তাকে শ্লীলতাহানি করা হয়, অশালীনভাবে স্পর্শ করা হয় এবং গালিগালাজ ও কটূক্তি করা হয়। ধস্তাধস্তির সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

পরবর্তীতে ময়দান এলাকার কাছে তাকে গাড়ি থেকে নামিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। এসময় টহলরত পুলিশ সদস্যরা কাঁদতে থাকা তরুণীকে দেখতে পেয়ে এগিয়ে আসে এবং তাকে থানায় নিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রগতি ময়দান থানায় শ্লীলতাহানির মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভির মাধ্যমে এক অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। বাকি দু’জনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্তদের একজন তরুণীর পরিচিত ছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে। তাকে মাদক খাইয়ে অচেতন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পর রাতের কলকাতার নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়