শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক পাচার ও সেবনের অভিযোগে সিঙ্গাপুরে ১১ বাংলাদেশিসহ ১২ অভিবাসী আটক

সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকার একটি ডরমিটরিতে অভিযান চালিয়ে ১২ অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ওই অভিবাসীদের ১১ জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক। খবর দ্য স্ট্রেইটস টাইমসের।

শনিবার সিঙ্গাপুরের এই সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) অভিযান চালিয়ে ওই প্রবাসী শ্রমিকদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া প্রবাসী শ্রমিকদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে।

শুক্রবার সিএনবি এক বিবৃতিতে জানায়, ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদকপাচার ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। চার ঘণ্টার ওই অভিযানে সিঙ্গাপুরের সিএনবি, হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

সিএনবির ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি জানান, মাদক সেবন, পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলা প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা জোর দিয়ে বলতে চাই; সিঙ্গাপুরে মাদকের কোনো স্থান নেই, তা সমাজে, কর্মস্থলে কিংবা ডরমিটরিতে হোক না কেন।’

গত ফেব্রুয়ারিতে সিএনবির প্রকাশিত বার্ষিক এক পরিসংখ্যানে বলা হয়, ২০২৪ সালে মোট ৩ হাজার ১১৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে; যা ২০২৩ সালের ৩ হাজার ১২২ জনের তুলনায় সামান্য কম।

 

  • সর্বশেষ