শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০১:১৮ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছরে তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তার ভারত সফর বাতিল করেছেন। নয়াদিল্লিতে দুই সপ্তাহ আগে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এবারও সফরটি স্থগিত করা হয়েছে। ফলে চলতি বছরে তৃতীয়বারের মতো ভারতের নির্ধারিত সফর বাতিল করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজকে বরাত দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল, তা প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি। এতে অন্তত ১৫ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। এই পরিস্থিতিতে নতুন করে নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর ভারত সফর আগামী বছর পর্যন্ত স্থগিত হতে পারে।

এর আগে জানানো হয়েছিল, চলতি বছর শেষ হওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি সফর করবেন নেতানিয়াহু। তবে এ বছরই তৃতীয়বারের মতো ভারতের সফরসূচি বাতিল করলেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী।

Advertisement

এর আগে গত ৯ সেপ্টেম্বর এক দিনের সফরে ভারতে আসার কথা থাকলেও পরে তা স্থগিত করেন নেতানিয়াহু। তখন তিনি ইসরায়েলে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনের ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। এর আগে এপ্রিলে নির্বাচন শুরুর আগেও তিনি দিল্লি সফর বাতিল করেছিলেন।

নেতানিয়াহুর ভারত সফরকে বিশ্বরাজনীতিতে তার গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত জুলাইয়ে তার দল লিকুদ পার্টি নির্বাচনী প্রচারণায় যে ব্যানার ব্যবহার করেছিল, তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি দেখা গেছে। এটি মূলত তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের বড় নেতাদের কাতারে তুলে ধরার উদ্দেশ্যে করা হয়েছিল।

প্রসঙ্গত, নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিলেন ২০১৮ সালের জানুয়ারিতে। আর ২০১৭ সালে মোদি ইসরায়েল সফরে গিয়েছিলেন, যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম তেল আবিব সফর।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ