শিরোনাম
◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ কাইশু সানোর দুর্দান্ত গোলে পিছিয়ে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৬

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৩:২০ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাইরে দাঁড়িয়ে স্বামী, আইসিইউ-তে সেডেটিভ ইঞ্জেকশন দিয়ে রোগীকে ধর্ষণ!

রাজস্থানে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। আইসিইউতে ভর্তি রোগীকে সেডেটিভ ইনজেকশন দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক নার্সিং স্টাফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার, রাজস্থানের আলওয়ারে অবস্থিত ইএসআইসি মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আইসিইউতে চিকিৎসাধীন ৩২ বছর বয়সী এক তরুণী হঠাৎ স্বামীর নাম ধরে কাতর স্বরে ডাকতে থাকেন। বাইরে অপেক্ষমাণ স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণ পর আইসিইউ স্টাফরা তার স্বামীকে ডেকে নিয়ে যান। এসময় রোগীর বেডের চারপাশে পর্দা টানা ছিল এবং তরুণীকে অর্ধচেতন অবস্থায় পাওয়া যায়।

পরদিন তরুণী স্বামীর কাছে জানান, তাকে সেডেটিভ ইনজেকশন দিয়ে ধর্ষণ করা হয়েছে। আলওয়ারের সহকারী সাব-ইনস্পেক্টর মহাবীর সিং বলেন, “বেডের চারপাশে পর্দা টেনে তাকে ইনজেকশন দেওয়া হয় এবং ধর্ষণের চেষ্টা রোধ করতে গিয়ে তিনি স্বামীর নাম ডাকেন। কিন্তু ওষুধের কারণে তিনি ঠিক মতো কথা বলতে পারেননি।”

ঘটনার পর নির্যাতিতার স্বামী প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তারা বিষয়টি গোপন করার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করলে প্রশাসন নড়েচড়ে বসে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

ইএসআইসি মেডিক্যাল কলেজের ডিন ড. অসীম দাস বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়