শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৯:৪৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের হরাত আল-শাকা এলাকায় মৃদু ভূমিকম্প, সাথে কাঁপল ইরাকও

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানায়, শনিবার জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পন রেকর্ড করে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৪। উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম আগ্নেয় লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত।

এ সময় এসজিএস ইরাকেও এক শক্তিশালী কম্পন রেকর্ড করে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। তবে এখন পর্যন্ত দুটি দেশ থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র: সৌদি গেজেট

  • সর্বশেষ