শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরএসএফের দখলে এল-ফাশার: মাত্র তিন দিনে ২৭ হাজার সুদানিকে হত্যা

প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার দখলের পর মাত্র তিন দিনে ২৭,০০০ সুদানি নাগরিককে হত্যা করেছে। মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দারফুরের গভর্নর মিননি আরকো মিনাওই।

এই সংখ্যা পূর্বে ধারণা করা মৃত্যুর হিসাবের চেয়ে বহু গুণ বেশি। এর আগে বিভিন্ন কর্মকর্তা ও মানবিক সহায়তাকারীরা মৃত্যুর সংখ্যা ২,৫০০ জনের বেশি বলে উল্লেখ করেছিলেন।

গত অক্টোবরের শেষে সুদানি সেনাবাহিনী (এসএএফ) এল-ফাশার থেকে হঠাৎ সরে দাঁড়ানোর পর নগরীটি আরএসএফের দখলে আসে। এর আগে শহরটি ৫৫০ দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ ছিল। শহর দখলের পরপরই গণহত্যা, নৃশংস নির্যাতন, নির্বিচার হত্যা, যৌন সহিংসতা ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ পেতে থাকে।

মানবিক সংস্থাগুলো সতর্ক করে জানায়, শহরে যে ব্যাপক হত্যাযজ্ঞ চলছে, তার তুলনায় খুব অল্পসংখ্যক বেসামরিক মানুষ সেখান থেকে পালাতে পেরেছে।

দারফুর সফর শেষে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বুধবার এল-ফাশারকে ‘একটি চরম ভয়ের দৃশ্য’ ও ‘অপরাধস্থল’ হিসেবে বর্ণনা করেন।

গভর্নর মিনাওই নিজেও উত্তর দারফুরের বাসিন্দা এবং আরএসএফের লক্ষ্যবস্তু হওয়া জাঘাওয়া সম্প্রদায়ের সদস্য। পোর্ট সুদানে অস্থায়ী কার্যালয় থেকে কথা বলার সময় তিনি জানান, তার নিজের পরিবারের অনেককেই হত্যা করা হয়েছে, যদিও তিনি বিস্তারিত উল্লেখ করতে চাননি।

এই নতুন তথ্য দারফুরে চলমান মানবিক বিপর্যয়ের চিত্র আরো ভয়াবহভাবে তুলে ধরছে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তাকে আরো জোরালো করছে।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়