শিরোনাম
◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন ◈ জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের আসল কাজ কী? (ভিডিও) ◈ নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রবাসীদের কটূক্তি ও হেনস্তার অভিযোগ (ভিডিও) ◈ ককটেল বিস্ফোরণ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি ◈ সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ ◈ জাতিসংঘ অধিবেশনে মোদি অনুপস্থিত কেন, ভারতের কূটনীতিতে কী বার্তা? ◈ নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট ◈ নভেম্বরের মাঝামাঝি হতে পারে এইচএসসির ফল প্রকাশ  ◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৯:৩২ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০ বছর আগে ডুবে যাওয়া স্প্যানিশ যুদ্ধজাহাজ 'সান জোসে' থেকে ১০ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণসহ বিপুল ধনসম্পদ উদ্ধার

ইত্তেফাক: প্রায় ৩০০ বছর আগে ডুবে যাওয়া স্প্যানিশ যুদ্ধজাহাজ ‘সান জোসে’ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের কয়েন, ব্রোঞ্জের মুদ্রা, একটি পোরসেলিন কাপ এবং একটি কামান উদ্ধার করেছে কলম্বিয়া। উদ্ধারকৃত সম্পদের বাজারমূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার বলে অনুমান করা হচ্ছে।

‘সান জোসে’ নামের গ্যালিয়ন জাহাজটি স্প্যানিশ উত্তরাধিকার যুদ্ধ চলাকালে লাতিন আমেরিকার উপনিবেশ থেকে স্প্যানিশ রাজার স্বর্ণ, রৌপ্য ও এমারাল্ড বহন করছিল। ১৭০৮ সালে ক্যারিবিয়ান সাগরে ব্রিটিশ রয়্যাল নেভির আক্রমণে জাহাজটি ডুবে যায়।

কলম্বিয়ার সংস্কৃতি মন্ত্রী ইয়ান্নাই কাদামানি ফনরোদোনা এই ট্রেজার উদ্ধাকে “ঐতিহাসিক ঘটনা” হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত নিদর্শনগুলো আন্ডারওয়াটার রোবট ব্যবহার করে সংগ্রহ করা হয়েছে, যা ভবিষ্যৎ আর্কিওলজিকাল গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সান জোসে থেকে পাওয়া ধনসম্পদ নিয়ে কলম্বিয়া সরকার ও মার্কিন প্রতিষ্ঠান সি সার্চ আর্মাডা (SSA)–র মধ্যে বিরোধ চলছে। কলম্বিয়া বলছে, ২০১৫ সালে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় তারা জাহাজটি সনাক্ত করে। কিন্তু এসএসএ দাবি করছে, তারা ১৯৮০–এর দশকেই সান জোসের অবস্থান চিহ্নিত করেছিল।

ঐতিহাসিক এই জাহাজ থেকে উদ্ধারকৃত সম্পদের মালিকানা নিয়ে আইনি লড়াই এখনও চলমান।

সূত্র: সিএনএন

  • সর্বশেষ