শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৩:১৪ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইজেরিয়ার ক্যাথলিক স্কুলে ২২৭ শিক্ষক-শিক্ষার্থী অপহরণ

দৈনিক ইনকিলাব: নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুলে ভয়াবহ অপহরণ ঘটনা ঘটেছে। বন্দুকধারীরা নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে তুলে নিয়ে গেছে বলে শুক্রবার (২১ নভেম্বর) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বড় অপহরণের ঘটনা, যা পুরো দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার এক মুখপাত্র জানান, অপহৃত ২১৫ শিক্ষার্থীই ছাত্রী এবং তাদের সঙ্গে আরও ১২ জন শিক্ষককে জোরপূর্বক নিয়ে গেছে হামলাকারীরা। অপহরণের পরপরই নাইজার রাজ্যের পাশাপাশি প্রতিবেশী কাতসিনা ও মালভূমি রাজ্যের প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। নাইজার রাজ্য সরকারও বহু শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

অপহরণ-পরবর্তী সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট বোলা টিনুবু তার পরিকল্পিত আন্তর্জাতিক সফর বাতিল করেছেন। এর ফলে তিনি জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনেও যোগ দিচ্ছেন না। দেশটির বিভিন্ন অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্তকে জরুরি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারীরা হামলা করে ২৫ জন ছাত্রীকে অপহরণ করে। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি চার্চে হামলায় দু’জন নিহত হয়েছে—যা সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতারই অংশ।

তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ