শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক মঞ্চে বড় ধাক্কা: দুবাই এয়ার শোতে এরিয়াল ডিসপ্লের সময় ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক মঞ্চে বড়সড় ধাক্কা খেল ভারতের প্রতিরক্ষাব্যবস্থা। দুবাইয়ে চলমান দুবাই এয়ার শোতে প্রদর্শনী চলাকালে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) তেজস যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) এক বিবৃতিতে পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

advertisement

ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ দুবাই এয়ার শোতে এরিয়াল ডিসপ্লে চলাকালে আইএএফের একটি তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট প্রাণঘাতী আঘাত পান। আইএএফ এই প্রাণহানিতে গভীরভাবে দুঃখিত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

এ দুর্ঘটনার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আকাশে কসরত দেখানোর সময় বিমানটি হঠাৎ টলতে শুরু করে, দ্রুত গতিতে নিচে নামতে থাকে এবং নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

advertisement

বিমানবন্দরের সীমানার কাছে দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ও আগুন উঠতে থাকায় জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত সেখানে ছুটে যান। ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

এটি তেজস বিমানের দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস বিধ্বস্ত হয়েছিল, তবে সে সময় পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন।

advertisement

এদিকে, বহু দেশের সামনে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে তৈরি এই যুদ্ধবিমানের এমন দুর্ঘটনাকে দেশটির প্রতিরক্ষা রপ্তানির স্বপ্নে বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ