শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ১১:৫৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে

আন্তর্জা‌তিক ডেস্ক: গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা করার অভিযোগে পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে এসেছে। 

প্রো-ফিলিস্তিনি বিভিন্ন সংগঠনের যৌথ এক প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ কোম্পানি নাইট্রো-কেম যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছে ট্রিনিট্রোটলুইন (টিএনটি) সরবরাহ করেছে। যা পরে সামরিক গোলা, বোমা ও গ্রেনেড তৈরিতে ব্যবহার হয়ে ইসরায়েলের কাছে রপ্তানি হয়েছে। ‌---- ঠিকানা, যুক্তরাস্ট্র

advertisement

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে ‘পিপলস এমবার্গো ফর প্যালেস্টাইন’, ‘প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্ট’, ‘শ্যাডো ওয়ার্ল্ড ইনভেস্টিগেশনস’ এবং ‘মুভমেন্ট রিসার্চ ইউনিট’ উল্লেখ করেছে—ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মধ্যে পোল্যান্ডই একমাত্র বৃহৎ টিএনটি উৎপাদনকারী দেশ। এই টিএনটি-ই বহুল ব্যবহৃত এমকে–৮০ সিরিজের এয়ার-ড্রপড বোমা এবং শক্তিশালী পেনিট্রেটর বিস্ফোরক ব্লু-১০৯ বোমায় ব্যবহৃত হয়।

প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্টের সংগঠক নাদিয়া তান্নুস আল–জাজিরাকে বলেন, ‘এই প্রতিবেদন স্পষ্টভাবে দেখাচ্ছে যে নাইট্রো-কেম ও পোল্যান্ড সরকার গণহত্যার সরবরাহ চেইনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

advertisement

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন টিএনটির কোনো দেশীয় উৎপাদন নেই এবং দেশটির আমদানিকৃত টিএনটির ৯০ শতাংশই আসে পোল্যান্ড থেকে। পাশাপাশি নাইট্রো-কেম সরাসরি ইসরায়েলের কাছেও টিএনটি ও অন্যান্য বিস্ফোরক বিক্রি করেছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েল গণহত্যামূলক কর্মকাণ্ড চালাচ্ছে এবং জেনোসাইড কনভেনশনের অধীনে সব দেশকে তাদের আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। 

advertisement

নতুন এই প্রতিবেদন পোল্যান্ডের ভূমিকা ‘লক্ষাধিক ফিলিস্তিনির হত্যাকাণ্ডে অংশগ্রহণকে’ আরও স্পষ্ট করে বলে মন্তব্য করেছেন তান্নুস।

  • সর্বশেষ