শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৪:২৭ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোনেরা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোনদের হেফাজতে নিয়েছে রাওয়ালপিন্ডি পুলিশ। এর ফলে আদিয়ালা কারাগারের বাইরে ১০ ঘণ্টা ধরে চলা অবস্থান ধর্মঘটেরও অবসান হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আটক করা ইমরান খানের তিন বোন হলেন- আলেমা, ডা. উজমা এবং নওরীন। তাদের চকরিতে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

নির্ধারিত দিনে আদিয়ালা কারাগারে ইমরান খান ও তার পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের সাথে দেখা করার অনুমতি না দেওয়ায় ফ্যাক্টরি চেকপয়েন্টের কাছে এই অবস্থান ধর্মঘট শুরু হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের সাথে একাধিকবার আলোচনা করে। কিন্তু আলেমা অবস্থান কর্মসূচি শেষ করতে অস্বীকৃতি জানান এবং বৈঠকের সময় নির্ধারণের (ইমরান খানের সাথে) জন্য জোর দেন।

Advertisement

এরপর মধ্যরাতের দিকে, কর্তৃপক্ষ প্রথমে বিক্ষোভরত পুরুষ কর্মীদের (পিটিআই’র) ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে, নারী পুলিশ ইউনিট ইমরানের বোনদের হেফাজতে নেয় এবং তাদের একটি পুলিশ ভ্যানে তুলে চকরির দিকে নিয়ে যায়।

এই পদক্ষেপের পর, ১০ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচির অবসান ঘটে এবং অবশিষ্ট শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হয়ে যায়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে পিটিআই দাবি করেছে, ইমরান খানের বোনেরা যখন আদিয়ালা কারাগারের বাইরে শান্তিপূর্ণভাবে বসে ছিলেন, তখন পুলিশ তাদের সহিংসভাবে আটক করে।

তথ্যসূত্র: দ্য ডন

  • সর্বশেষ