শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি ◈ হরমুজ খুলতেই এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেল তেল ◈ শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক মেক্সিকো ◈ কাতারকে ৬ গোলে উড়িয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী ◈ নতুন সমঝোতায় শক্তিশালী ইরান, শঙ্কায় প্রতিদ্বন্দ্বীরা ◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০১:১৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার জিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন নারী!

ঘটনাবহুল এ পৃথিবীতে প্রতিদিনই ঘটে অসংখ্য ঘটনা; এর মধ্যে কিছু কিছু ঘটনা ছাড়িয়ে যায় বিশ্বাসের সব মাত্রা। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে। থানায় গিয়ে জিনের বিরুদ্ধেই মামলা করে দিয়েছেন এক নারী। তাও আবার যেনতেন অভিযোগ নয়, একেবারে ধর্ষণ মামলা। 

রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ডন’। 

অভিযোগকারী নারীর দাবি, দোষী জিন তার স্বামীর ওপর ভর করে তাকে ধর্ষণ করেছে।    

প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের ভাদর গ্রামে নিজের স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন ৪০ বছর বয়সী এক নারী। গত বৃহস্পতিবার কাকরালি থানায় করা প্রথম তথ্য বিবরণীতে (এফআইআর) তিনি দাবি করেছেন, অভিযুক্তের ওপর ‘জিন’ ভর করে তাকে এসব কাজে বাধ্য করছে।

এফআইআরের কপিতে দেখা যায়, পাকিস্তান পেনাল কোডের ৩৭৬ ধারা, অর্থাৎ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

এফআইআরে ওই নারী অভিযোগ করেন, তার ১৮ বছর বয়সী স্বামী তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছে। তবে তার দাবি, স্বামীর ওপর একটি জিন ভর করে এবং সেই জিনই তাকে এমন কাজ করায়।

তিনি বলেন, ‘আদিল নামে এক জিন আমার প্রেমে পড়েছে।’ অভিযোগ অনুযায়ী, ওই জিন যখন অভিযুক্তের ‘নিয়ন্ত্রণ নেয়’, তখন ওই নারীর সঙ্গে ‘যৌনসম্পর্ক না হওয়া পর্যন্ত সে স্বাভাবিক অবস্থায় ফেরে না।’

ভুক্তভোগীর দাবি, এসব ঘটনায় তার সংসারজীবন ‘ধ্বংস’ হয়ে গেছে। তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

পাকিস্তানে জিনের প্রভাবে অপরাধ সংঘটনের অভিযোগ বিরল, তবে একেবারে নতুন নয়। চলতি বছরের সেপ্টেম্বরে লাহোর হাইকোর্ট ছয় বছর ধরে নিখোঁজ থাকা এক নারীর সন্ধান চেয়ে করা আবেদনে পাঞ্জাবের পুলিশপ্রধানকে তলব করেছিল। সেই মামলায় ভুক্তভোগীর শ্বশুরবাড়ির লোকেরা বলেছিল, তাদের বাড়ির বউকে একটি জিন অপহরণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়