শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:০৮ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃটিনে আশ্রয়প্রার্থীদের জন্য নতুন নীতি, স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে কঠিন শর্ত আরোপ

বৃটেনে যারা আশ্রয় পাবেন, তাদেরকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে এখন ২০ বছর অপেক্ষা করতে হবে। সোমবার বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ যে পরিকল্পনা ঘোষণা করবেন তার অংশ হিসেবে এমন পরিবর্তন আনা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ছোট ছোট বোটে করে আগমন ও আশ্রয়ের দাবির সংখ্যা কমানোর লক্ষ্যে সরকার আশ্রয়নীতিতে বড় ধরনের এ পরিবর্তন আনছে। পরিকল্পনা অনুযায়ী, আশ্রয় পাওয়া ব্যক্তিরা কেবল অস্থায়ীভাবে দেশে থাকতে পারবেন। তাদের শরণার্থী মর্যাদা নির্দিষ্ট সময় পরপর পর্যালোচনা করা হবে। আর যাদের নিজেদের দেশকে নিরাপদ হিসেবে বিবেচনা করা হবে, তাদেরকে ফিরে যেতে বলা হবে। বর্তমানে শরণার্থী মর্যাদা পাঁচ বছরের জন্য দেয়া হয়। এর পর স্থায়ী বসবাসের অনুমতির  জন্য আবেদন করা যায়। এখন স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রাথমিক সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে আড়াই বছর করতে চান।

এরপর নিয়মিত সময় পর পর শরণার্থী মর্যাদা পুনর্মূল্যায়ন করা হবে। কিন্তু স্থায়ীভাবে থাকার অনুমতি পেতে সময়সীমা তিনি পাঁচ বছর থেকে বাড়িয়ে ২০ বছরে উন্নীত করতে চান। শাবান মাহমুদ সানডে টাইমসকে বলেন, এই সংস্কারগুলো মূলত মানুষকে অবৈধভাবে এই দেশে আসতে নিরুৎসাহিত করার জন্য। বোটে উঠে আসবেন না। এই বার্তা দেয়ার উদ্দেশ্যে করা হচ্ছে এ নীতি। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসন আমাদের দেশকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। সরকারের কাজ হলো দেশকে একত্র করা। তিনি বলেন, যদি আমরা এটা সমাধান না করি, আমাদের দেশ আরও বেশি বিভক্ত হয়ে পড়বে।

এই নীতি ডেনমার্ক থেকে অনুকরণ করা হয়েছে। ডেনমার্কে কেন্দ্র-বাম সোশ্যাল ডেমোক্রেটদের নেতৃত্বাধীন সরকার ইউরোপের অন্যতম কঠোর আশ্রয় ও অভিবাসন ব্যবস্থা পরিচালনা করে আসছে। ডেনমার্কে শরণার্থীদের সাধারণত দুই বছরের অস্থায়ী আবাসনের অনুমতি দেয়া হয়। মেয়াদ শেষ হলে কার্যত তাদের আবার আশ্রয়ের আবেদন করতে হয়। 

আর শাবান মাহমুদের এই নতুন নীতি লেবার পার্টির কিছু এমপির বিরোধিতার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। লিবারেল ডেমোক্রেট পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়ক মুখপাত্র ম্যাক্স উইলকিনসন বলেন, কনজারভেটিভদের তৈরি করা বিশৃঙ্খল আশ্রয়ব্যবস্থা সংস্কারে নতুন পথ খোঁজা সরকারের জন্য ঠিক কাজই। রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন সরকারের পরিকল্পনাকে কঠোর ও অপ্রয়োজনীয় বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এসব নীতি নির্যাতিত, অত্যাচারিত বা ভয়াবহ যুদ্ধে পরিবারের সদস্যদের হত্যা হতে দেখা মানুষদের নিরুৎসাহিত করবে না।

 

  • সর্বশেষ