শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি ◈ হরমুজ খুলতেই এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেল তেল ◈ শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক মেক্সিকো ◈ কাতারকে ৬ গোলে উড়িয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী ◈ নতুন সমঝোতায় শক্তিশালী ইরান, শঙ্কায় প্রতিদ্বন্দ্বীরা ◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন–সৌদি অস্ত্রচুক্তি আলোচনায় ইসরায়েলের শর্ত

সৌদি আরবের মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কেনাতে ইসরায়েল আপত্তি না জানালেও স্পষ্ট করেছে-এই চুক্তি শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য, যদি রিয়াদ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পথে আগ্রহী হয়। মার্কিন গণমাধ্যম এক্সিওসকে বিষয়টি নিশ্চিত করেছেন দুজন ইসরায়েলি কর্মকর্তা।, যারা পরিচয় প্রকাশ করতে চাননি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান (এমবিএস)-এর বৈঠকে এই ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে। আলোচনায় উঠবে অত্যাধুনিক এফ–৩৫ ক্রয়ের সম্ভাব্য চুক্তি, যুক্তরাষ্ট্র–সৌদি নিরাপত্তা কাঠামো এবং সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি। তবে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে-এই সফরে সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।
 
এর আগে গাজা যুদ্ধের সমাপ্তি উপলক্ষে ট্রাম্প সৌদি যুবরাজকে ফোনে জানিয়ে ছিলেন-এখন রিয়াদ ধীর গতিতে হলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোবে বলে তার প্রত্যাশা। গত শুক্রবারও এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এমবিএসের সঙ্গে তিনি এ সম্ভাবনা নিয়ে কথা বলবেন। তার বক্তব্য, 'আমি আশা করছি, সৌদি আরব খুব শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।' 

ট্রাম্প আরও নিশ্চিত করেন-রিয়াদের সঙ্গে সম্ভাব্য বড় ধরনের অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে ভাবছে, যার মধ্যে এফ–৩৫ বিক্রিও রয়েছে।

ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের হাতে এফ–৩৫ যাওয়ায় তাদের মৌলিক আপত্তি নেই। তবে শর্ত হচ্ছে-এই যুদ্ধবিমান সরবরাহ অবশ্যই সৌদি–ইসরায়েল সম্পর্কের পূর্ণ স্বাভাবিককরণের সঙ্গে যুক্ত থাকতে হবে।

এক কর্মকর্তা এক্সিওস-কে বলেন,'আমরা ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছি—এফ–৩৫ সরবরাহ সৌদি–ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের সঙ্গে শর্তসাপেক্ষভাবে যুক্ত থাকতে হবে।'অন্য কর্মকর্তা আরও বলেন, কোনো কূটনৈতিক লাভ ছাড়া অস্ত্র দিয়ে সৌদিকে শক্তিশালী করা হবে ‘ভুল ও প্রতিক্রিয়াশীল’ সিদ্ধান্ত। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়