শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি ◈ হরমুজ খুলতেই এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেল তেল ◈ শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক মেক্সিকো ◈ কাতারকে ৬ গোলে উড়িয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী ◈ নতুন সমঝোতায় শক্তিশালী ইরান, শঙ্কায় প্রতিদ্বন্দ্বীরা ◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০১:৫৪ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩৬ পুরুষের ধর্ষণকারীকে যেভাবে ফেরত চায় ইন্দোনেশিয়া

ম্যানচেষ্টারে ধর্ষক রেইনহার্ড সিনাগাকে ফেরত চায় ইন্দোনেশিয়া। যদি তাকে ফেরত দেয় তাহলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বৃটিশ নারী লিন্ডসে স্যান্ডিফোর্ডকে ফেরত দেবে দেশটি। এমন প্রস্তাবে হতাশা প্রকাশ করেছেন বৃটিশ কূটনীতিকরা। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, ১৩ বছর মৃত্যুদণ্ড মাথায় নিয়ে সময় কাটানোর পর ৬৯ বছর বয়সী স্যান্ডিফোর্ডের মুক্তির মাত্র কয়েকদিন বাকি। এমন সময় এই দাবিতে আলোচনায় ধাক্কা লাগে। ফলে তার দেশে ফেরত যাওয়া আট মাস বিলম্বিত হয়। শেষ পর্যন্ত গত সপ্তাহান্তে তিনি বৃটেনে ফিরতে সক্ষম হন। বৃটেন স্পষ্ট জানিয়ে দেয়- স্যান্ডিফোর্ডের মুক্তি নিঃশর্ত হবে এবং এই অদলবদল তারা কখনোই মেনে নেবে না।

কারণ এটা হলে ১৩৬ জন পুরুষকে ধর্ষণ করা দানব রেইনহার্ড সিনাগা পাঁচ বছরের মধ্যেই মুক্ত হয়ে যেতে পারত। ৪২ বছর বয়সী সিনাগার বাবা ইন্দোনেশিয়ার ধনী রিয়েল এস্টেট ব্যবসায়ী ও সাবেক ব্যাংকার। একটি পিএইচডি ছাত্রবৃত্তি নিয়ে বৃটেনে ছিলেন সিনাগা। তিনি ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ম্যানচেস্টারের ক্লাব থেকে বের হওয়া তরুণদের টার্গেট করতেন। নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে তাদের মাদক খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করতেন এবং সব ভিডিও করতেন। একজন ১৮ বছরের রাগবি খেলোয়াড় হঠাৎ সজাগ হয়ে পাল্টা প্রতিরোধ করলে সিনাগা ধরা পড়ে। এরপর পুলিশ তার ফোনে ডজন ডজন ভিডিও পায়। অনেক ভুক্তভোগীই জানতেন না যে, তারা ধর্ষণের শিকার হয়েছিলেন, যতক্ষণ না পুলিশ তাদের জানায়। ২০১৯ সালে সিনাগাকে ১৫৯টি যৌন অপরাধ, যার মধ্যে ১৩৬টি ধর্ষণ- এর দায়ে কমপক্ষে ৪০ বছর কারাদণ্ড দেয়া হয়।

স্যান্ডিফোর্ড ২০১২ সালে ১.৬ মিলিয়ন পাউন্ড মূল্যের কোকেন পাচারের দায়ে মৃত্যুদণ্ড পেয়েছিলেন। এ বছরের মার্চে প্রত্যার্পণ কার্যক্রমের প্রস্তুতি চলছিল। কিন্তু ইন্দোনেশিয়া হঠাৎ বলে বসে- না, আমরা শুধু তাকে যেতে দেব না। আমরা বন্দি বিনিময় চাই। স্যান্ডিফোর্ড বলেন, আমি তো সব জিনিসপত্র সহবন্দিদের দিয়ে দিয়েছিলাম। কোন ফ্লাইটে যাব তাও বলে দিয়েছিল। তারপর শেষ মুহূর্তে তারা বলে, আমরা বন্দি বিনিময় চাই। বৃটিশ কূটনীতিকরা হতবাক হয়ে যান। বৃটেন সঙ্গে সঙ্গে এই দাবি প্রত্যাখ্যান করে। স্যান্ডিফোর্ড বলেন, সিনাগা কখনোই মুক্তি পাবে না। বৃটিশরা ক্ষুব্ধ হবে যদি তাকে ছেড়ে দেয়া হয়। তার বাবা-মা দীর্ঘদিন ধরেই সিনাগাকে ইন্দোনেশিয়ায় ফিরিয়ে নেয়ার জন্য লবিং করছেন, যাতে তিনি ‘সাজা সম্পূর্ণ’ করতে পারেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়