শিরোনাম
◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৪১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে স্টারবাকস বয়কটের ডাক দিলেন মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোরান মামদানি স্টারবাকস বয়কট করার আহ্বান জানিয়েছেন। ইউনিয়নের ‘ন্যায্য চুক্তি’ না হওয়া পর্যন্ত জনগণকে এই কফি চেইন এড়িয়ে চলতে অনুরোধ করেছেন তিনি। 

এক্সে দেওয়া এক পোস্টে শুক্রবার মামদানি বলেন, “দেশের স্টারবাকস কর্মীরা ন্যায্য চুক্তির জন্য লড়াই করছেন। তারা যতক্ষণ ধর্মঘটে রয়েছেন, ততক্ষণ আমি স্টারবাকস থেকে কিছুই কিনব না, এবং আপনাদেরও আমাদের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

একসঙ্গে আমরা একটি শক্তশালী বার্তা দিতে পারি। ‘কোনো চুক্তি নেই, কোনো কফিও নেই।’” নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, স্টারবাকসের কর্মীরা ‘ন্যায্য চুক্তির’ দাবিতে ধর্মঘট করছেন। রেড কাপ ডে-র দিনেই স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড ‘রেড কাপ বিদ্রোহ’ নামে এই ধর্মঘট শুরু করছেন।

কম্পানির সবচেয়ে ব্যস্ততম ইভেন্ট হচ্ছে রেড কাপ ডে। এসময় গ্রাহকরা বিনামূল্যে হলিডে কাপ পেতে লাইনে দাঁড়ান। ফলে কম্পানির ওপর এই ওয়াকআউটের প্রভাব সর্বাধিক হবে বলে আশা করছে ইউনিয়ন। দেশের ২৫টিরও বেশি শহরের কর্মীরা এই ধর্মঘটে অংশ নিয়েছেন।

স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড জানিয়েছে, স্টারবাকস আলোচনায় রাজি হয়নি। তারা সতর্ক করেছে, যদি চুক্তি সংক্রান্ত আলোচনা এগোতে না পারে, তাহলে ধর্মঘট আরো বড় হতে পারে।

তবে স্টারবাকস কর্মীদের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, ইউনিয়নের দাবিগুলো অযৌক্তিক, কারণ কোম্পানি ইতোমধ্যেই তাদের উচ্চ বেতন এবং সুবিধা দিচ্ছে। তাদের যুক্তি অনুযায়ী, গড়ে কর্মীরা প্রতি ঘণ্টায় ১৯ ডলার পান, এবং অন্যান্য সুবিধাসহ ৩০ ডলারের বেশি উপার্জন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়