শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক ম্যানেজারের কক্ষে তরুণীর নাচের ভিডিও ভাইরাল (ভিডিও)

ব্যাংকের ম্যানেজার তার অফিসে বসে কাজ করছেন। এ সময় তার গলা জড়িয়ে ধরে হিন্দি গানের তালে নেচে রিল তৈরি করছেন সালওয়ার কামিজ পরা এক তরুণী। ভারতের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কক্ষে এ ঘটনা ঘটেছে।

শাখাটি হরিয়ানার পঞ্চকুলায় অবস্থিত। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, এক তরুণী ব্যাংকের ভেতরে ম্যানেজারের রুমে ঢুকে রিল ভিডিও তৈরি করছেন। ম্যানেজার তার ডেস্কে বসে কাজ করছেন। তরুণীকে ম্যানেজারের কাঁধে হাত রেখে গানের সুরে ঠোঁট মেলাতে দেখা যায়।

তবে ওই তরুণীর পরিচয় জানা যায়নি। তিনি ব্যাংকে কাজ করেন নাকি ম্যানেজারের কোনো আত্মীয়া। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভেতর এমন কাণ্ড করায় ওই ব্যাংক ম্যানেজারের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ