শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৩:১৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার

৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণ খনি আবিষ্কার করলো চীন। লিয়াওনিং প্রদেশে দাদংগৌ স্বর্ণ খনিতে মোট স্বর্ণের পরিমাণ ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন বলে জানিয়েছে দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়।

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খনিটি ইতিমধ্যেই অর্থনৈতিক সম্ভাব্যতা মূল্যায়ন উত্তীর্ণ করেছে, যার ফলে উন্নয়নের পথে বাধা আর নেই। এটি একটি অত্যন্ত বড় ওপেন-পিট খনি হিসেবে শ্রেণিবদ্ধ।

খনির ৭২০ মিটার (২,৩৬২ ফুট) উচ্চতার উপরের অংশে আনুমানিক ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন খনিজ পদার্থ রয়েছে। এতে গড়ে স্বর্ণের পরিমাণ প্রতি টনে ০ দশমিক ৫৬ গ্রাম।

খনি আবিষ্কার প্রক্রিয়াটি মাত্র ১৫ মাসে সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতে ‘ছোট চক্র, উচ্চমানের’ খনিজ অনুসন্ধানের জন্য একটি মডেল হতে পারে বলে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ