শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে বিদেশি তেল ট্যাংকার আটক করেছে ইরান

সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে একটি বিদেশি পতাকাবাহী তেল ট্যাংকার আটক করেছে ইরান।

শুক্রবার (১৪ নভেম্বর) সামুদ্রিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আটকের পর 'তালারা' নামক জাহাজটিতে থাকা ক্রুদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সামুদ্রিক সূত্র রয়টার্সকে বলেন, আজ সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জাহাজটির ব্যবস্থাপক কলম্বিয়া শিপম্যানেজমেন্ট এক বিবৃতিতে বলেছে, যোগাযোগ পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চলছে।

Advertisement

জাহাজটি সাইপ্রাস-ভিত্তিক পাশা ফাইন্যান্সের মালিকানাধীন। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা গ্রুপ ভ্যানগার্ড এবং সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, সমুদ্রে ট্যাংকারটিকে আটক করে আইআরজিসি। এরপর এটি ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়।

রয়টার্সের প্রতিবেদন বলছে, এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে আইআরজিসি মাঝেমধ্যেই পারস্য উপসাগরীয় জলসীমায় বাণিজ্যিক জাহাজ আটক করেছে। মূলত চোরাচালান, প্রযুক্তিগত লঙ্ঘন বা আইনি বিরোধের মতো কারণে এগুলো আটক করা হয়।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ