শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৩:৪৪ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান ‘হেলি’ উদ্বোধন

নিজেদের তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আবুধাবিতে বিমানটির উদ্বোধন করেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। 

আমিরাতভিত্তিক কোম্পানি লুদ অটোনোমাসের তৈরি এই কার্গো বিমানটির নাম রাখা হয়েছে ‘হেলি’। বিমানটিকে ‘হাইব্রিড’ বলার কারণ— এটি সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান।

সংবাদমাধ্যম গালফ নিউজকে লুদ অটোনমাসের শীর্ষ নির্বাহী কর্মকর্তা মাতার আল মান্নায়েই জানান, সম্পূর্ণ চার্জড অবস্থায় হেলি সর্বোচ্চ ২৫০ কেজি মালপত্র নিয়ে একটানা ৭০০ কিলোমিটার পথ উড়তে সক্ষমন

দুর্গম এবং বিমান উড্ডয়ন-অবতরণ সংক্রান্ত অবকাঠামো সীমিত— এমন এলাকায় পৌঁছানোর ক্ষেত্রে জ্বালানি তেলচালিত কার্গো বিমানের চেয়ে হেলি অনেক দক্ষ বলেও দাবি করেছেন মাতার আল মান্নায়েই।

Advertisement

গালফ নিউজকে মাতার আল মান্নায়েই বলেন, ‘আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল একটানা দীর্ঘপথ উড্ডয়ন করতে পারার মতো সক্ষম একটি বৈদ্যুতিক বিমান বানানো। কারণ বৈদ্যুতিক যানবাহনে যে ব্যাটারি ব্যবহার করা হয়, সেটির চার্জ একটি নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায়। আর যাত্রাপথে একবার চার্জ শেষ হয়ে গেলে আপনি তা রিচার্জ করার মতো জায়গা না-ও পেতে পারেন।’

‘এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা হেলির প্রপেলার বিশেষভাবে তৈরি করেছি, যাতে এটির চলাচল সহজ এবং দ্রুত হয়। এছাড়া হেলিতে একটি জেনারেটরও আছে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সেই জেনারেটর সক্রিয় হবে। ফলে কোনো বিঘ্ন ছাড়াই দীর্ঘপথ পাড়ি দিতে পারবে হেলি।’

মাতার আল মান্নেই বলেন, ‘বর্তমানে পুরো বিশ্ব বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছে—এভাবে যদি বিবেচনা করা হয়, সেক্ষেত্রে হেলি একটি মাইলফলক।’

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ