শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থ থাকতে জাপানিদের যে ৫ অভ্যাস রপ্ত করার পরামর্শ দিলেন চিকিৎসক

সচেতন ভাবে যাপন করায় বিশ্বাসী জাপানিরা। সময়ের সঙ্গে বয়ে যাওয়া নয়, বরং প্রতি মুহূর্তকে আঁকড়ে ধরে বাঁচতে চান তাঁরা। আর তাই এখন সারা বিশ্বে জাপানের জীবন বোধ আলোচিত হচ্ছে। বিশ্বে যখন স্বাস্থ্যসচেতন ব্যক্তির সংখ্যা বাড়ছে, তখনই ‘হারা হাচি বু’, ‘কানসো’, ‘মুরি শি নাই দে’-র মতো জাপানি প্রথা জনপ্রিয় হচ্ছে। সম্প্রতি জাপানে বেড়াতে গিয়েছিলেন আমেরিকাবাসী হার্টের চিকিৎসক ডিমিট্রি ইয়ারানভ। তিনি ইনস্টাগ্রামে জাপানের জীবনযাত্রা সম্পর্কে প্রশংসা করে একটি পোস্ট করেন। শুধু তা-ই নয়, চিকিৎসক জানাচ্ছেন, তিনি নিজের রোগীদের এই অভ্যাসগুলি মেনে চলার পরামর্শ দেন। এমন ৫টি অভ্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ডিমিট্রি।

জাপান থেকে তা হলে কোন কোন স্বাস্থ্যকর অভ্যাসকে রপ্ত করে এলেন চিকিৎসক?

১. জাপানের বাসিন্দারা সকাল শুরু করেন গ্রিন টি দিয়ে। কড়া কফি বা কড়া চায়ে চুমুক দেওয়া মানেই দিনের শুরুতে অতিরিক্ত ক্যাফিন প্রবেশ করছে শরীরে। কিন্তু গ্রিন টি পান করলে শরীরে বেশি পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্টের জোগান থাকে। সকালে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে, যা হার্টের স্বাস্থ্যের জন্য প্রাথমিক ভাবে প্রয়োজনীয়।

২. সর্বত্র হাঁটাহাঁটি করে যাতায়াত করেন জাপানিরা। অ্যাপ ক্যাব বা নিজেদের গাড়ির বদলে বেশি করে ট্রেনে চাপা, সাবওয়ে ধরে হাঁটা, সিঁড়ি বেয়ে ওঠানামা করা, ফুটপাথে হাঁটা— জাপানিদের যাপনের এই অভ্যাস মুগ্ধ করেছে ডিমিট্রিকে। এতে শরীরে গ্লুকোজ়ের মাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং হার্টের উপর চাপ পড়ে না বলে জানাচ্ছেন চিকিৎসক।

Advertisement

৩. খাবার খাওয়ার সময়ে পেট ৮০ শতাংশ ভরে গেলেই খাওয়ায় রাশ টানতে হবে। জাপানের এই বিশেষ নিয়মের নাম, ‘হারা হাচি বু’। তা ছাড়া খাবার খাওয়ার গতি কমিয়ে ফেলতে হবে। এতে শরীর থেকে লেপটিন নিঃসরণ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। লেপটিন হল সেই হরমোন, পেট ভরে গেলে যেটি মস্তিষ্কে সঙ্কেত পাঠায়। অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখতে, ভুঁড়ি কমাতে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই পদ্ধতি অবলম্বন করছেন জাপানিরা। পেট ঠেসে খেলে দীর্ঘ মেয়াদে হার্টের ক্ষতি হতে পারে। তা ছাড়া যাঁদের উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে আরও বেশি করে এই নিয়ম পালন করা দরকার। বেশি পরিমাণে খেলে খাওয়ার পর রক্তচাপ বেড়ে যাওয়ার সমস্যা কমবে এই পন্থায়। দীর্ঘ মেয়াদে ওজন নিয়ন্ত্রণে থাকবে। ফলে স্থূলত্বের ঝুঁকি বাড়বে না। আর স্থূলত্বের সঙ্গে সম্পর্কিত হার্টের রোগের ঝুঁকিও কমে যাবে।

৪. শ্লথ গতিতে জীবন যাপন করেন জাপানিরা। ধীরে ধীরে খাওয়াদাওয়া করা, যাতায়াত ও চলাচলেও হুড়োহুড়ি নেই। সামগ্রিক ভাবে জীবনে তাড়া নেই তাঁদের। ডিমিট্রি বলছেন, এর ফলে স্ট্রেস হরমোন, অর্থাৎ কর্টিসলের পরিমাণ কমে যায়। এর ফলে হৃৎস্পন্দনের ছন্দে হেরফের হয় না।

৫. রাতে গরম জলে গা ধোয়ার অভ্যাস উপকারী বলছেন ডিমিট্রি। কারণ এতে উচ্চ রক্তচাপ নেমে যাওয়ার সম্ভাবনা থাকে, হার্ট শান্ত হয়, ঘুম ভাল হয়। যদিও তা জাপানের আবহাওয়ার জন্য উপযুক্ত হলেও ভারতের সব ক্ষেত্রে এই নিয়ম পালন করা উচিত নয়। হার্টের রোগী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই অভ্যাস রপ্ত করতে পারেন।

সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ